এক্সপ্লোর

বিপক্ষের মনে আতঙ্ক তৈরি করতে ব্যাটে ‘সেন্সর’ ব্যবহার করছেন ডেভিড ওয়ার্নার

ওভালে ভারতের বিরুদ্ধে নামার আগে প্র্যাক্টিসে ব্যাটে সেন্সর লাগিয়ে ব্যাট করতে দেখা গেল অজি তারকা ডেভিড ওয়ার্নারকে।

লন্ডন: দেড়শো কিলোমিটার প্রতি ঘণ্টা, এই গতিতে ধারাবাহিকভাবে বল করতে পারেন অস্ট্রেলীয় স্পিডস্টার মিচেল স্টার্ক। এই তথ্য এখন বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমীদেরই কম বেশি জানা আছে।  স্টার্কের বিধ্বংসী গতি যে বিপক্ষের হারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, এবিষয়েও কম বেশি লেখালেখি হয়েছে সংবাদমাধ্যমে এবং হচ্ছেও। তবে এই বিশ্বকাপে এমনটা প্রথমবার হচ্ছে, যেখানে আলোচনার বিষয় হয়ে উঠেছে কোনও ব্যাটসম্যানের ব্যাট স্পিড। সৌজন্যে, বেঙ্গালুরুর একটি কোম্পানি নির্মিত সেন্সর যার পোশাকি নাম ‘ব্যাট সেন্স’ এবং অবশ্যই ডেভিড ওয়ার্নার।

ওভালে ভারতের বিরুদ্ধে নামার আগে প্র্যাক্টিসে ব্যাটে সেন্সর লাগিয়ে ব্যাট করতে দেখা গেল অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। যেখানে দেখা যাচ্ছে এই বাঁ হাতি তারকার ব্যাট স্পিড ঘণ্টায় ৭৯ কিলোমিটার। সংশ্লিষ্টমহলের মতে, বিপক্ষের মনে আতঙ্ক তৈরি করতেই এই কৌশল নিয়েছেন অজি তারকা।

২০১৭ সালেই ব্যাটে সেন্সর ব্যবহারের অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বছর ২ পেরিয়ে গেলেও আন্তর্জতিক ম্যাচে এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারকে সেই সেন্সর ব্যবহার করতে দেখা যায়নি। প্র্যাক্টিসে সেন্সর ব্যবহার করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে ওয়ার্নারের ব্যাটে সেই সেন্সর থাকবে কিনা, তা নিয়েও ধন্দ রয়েছে।

তবে ওই সেন্সরের দৌলতে যে তথ্য সামনে এসেছে তা সত্যিই যে কোনও বোলারের মনে আতঙ্ক তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যাট স্পিড তো বটেই এই সেন্সরের সাহায্যে একই সঙ্গে ব্যাটসম্যানের পাওয়ার, অ্যাঙ্গেল, ব্যাক লিফট ইত্যাদি সমস্ত তথ্যই পাওয়া যায়। আধুনিক ক্রিকেটে ইতিমধ্যেই অনেক কোচই তাদের দলের ব্যাটসম্যানের খেলার উন্নতির জন্য এই সেন্সর ব্যবহার করছে। এরফলে কোনও ভুলত্রুটি থাকলে তা সংশোধনের উপায়  আরও সহজ হচ্ছে তাদের জন্য।

সেরা শিরোনাম

Bengal vs Services: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে
Bengal vs Services: বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
বাংলার স্পিন ফাঁদে কুপোকাত সার্ভিসেস, রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় ঈশ্বরণদের
Hardik Pandya: পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
পায়ে হেঁটেই মুম্বই থেকে বেঙ্গালুরু সফর হার্দিক অনুরাগীর, জবাবে নিজের আচরণে মন জিতলেন পাণ্ড্যও
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget