এক্সপ্লোর

Deepti Sharma: শীঘ্রই আসবে বিশ্বখেতাবও, এশিয়া কাপ জিতেই ভবিষ্যদ্বাণী দীপ্তি শর্মার

Deepti Sharma At Asia Cup: এশিয়া কাপের আট ম্যাচে ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাই।

সিলেট: এশিয়া কাপে (Women's Asia Cup) শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। আজ পর্যন্ত মহিলাদের জন্য আয়োজিত আটটি এশিয়া কাপের একটি (ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিল ভারত) বাদে বাকি সবকয়টিতেই জয় পেয়েছে ভারত। তবে মহাদেশীয় স্তরে এমন দাপট সত্ত্বেও ভারতীয় মহিলা দলের বিশ্বস্তরে খেতাব এখনও অধরা। কিন্তু শীঘ্রই সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করছেন তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)।

আসবে বিশ্বখেতাব

এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়ার পরেই দীপ্তি বলেন, 'আমরা যদি ব্যাটিং এবং বোলিংয়ে এমনভাবেই উন্নতি করতে থাকি, তাহলে  শীঘ্রই বিশ্বকাপ খেতাবটাও আসবে। এরপর আমরা যখনই যেই ফাইনালেই খেলি না কেন, আজকের মতো এমন মানসিকতা নিয়েই মাঠে নামব। এশিয়া কাপ জয়টা নিঃসন্দেহে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। এই আত্মবিশ্বাসটা পরের সিরিজগুলিতেও কাজে লাগবে। আমরা সবসময়ই এই টুর্নামেন্ট খেতাব জেতার থেকেও বেশি ভাল ক্রিকেট খেলতে আগ্রহী ছিলাম এবং সেটা সফলভাবে করতেও পেরেছি।'

ভারতীয় মহিলা দল ২০০৫ ও ২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও, দুইবারই পরাজিত হয়। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হেরেও হতাশই হতে হয়েছিল 'ওমেন ইন ব্লু'কে। তবে সেই হতাশা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দীপ্তিরা। দক্ষিণ আফ্রিকায় আর মাত্র চার মাস পরেই আয়োজিত হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপই হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের পাখির চোখ।

কী বলছেন হরমনপ্রীত?

এশিয়া কাপ খেতাব জিতে হরমনপ্রীতও উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ''আমাদের নিঃসন্দেহে বোলারদের প্রশংসা করতেই হবে। ওঁরা প্রথম থেকেই আঁটোসাটো বোলিং করেছে। আমাদের আলোচনা হয়েছিল যে কোনওভাবেই লুজ বল দেওয়া যাবে না। আর বাজে রান যাতে খরচ না হয়। সেই মতোই প্ল্যান করেছিলাম। উইকেটের চরিত্র বুঝে ফিল্ডিংও সাজাতে হয়েছিল। ফিল্ডাররাও তাঁদের ১০০ শতাংশ দিয়েছে প্রথম বল থেকেই। সবাই সজাগ ছিল।'' 

ম্যাচের সেরা রেণুকা সিংহ ঠাকুর ফাইনালে ৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। শুরুতেই লঙ্কা শিবিরে যে ধাক্কা তিনি দিয়েছিলেন, তা সামাল দিয়ে উঠতে পারেননি চামারিরা। রেণুকা বলেন, ''ফাইনাল এত ভাল পারফর্ম করতে পেরে ভীষণ খুশি। শেষ কয়েকটি ম্যাচে আমি একদমই ভাল বল করতে পারছিলাম না। কোচ ও সাপোর্ট স্টাফরা আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে এই সময়টা। দলের প্রত্যেকে আমার পাশে ছিল।

আরও পড়ুন: এশিয়া কাপ জিতলেন, নিজেও রেকর্ডবুকে নাম তুললেন হরমনপ্রীত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget