এক্সপ্লোর

Harmanpreet Kaur: এশিয়া কাপ জিতলেন, নিজেও রেকর্ডবুকে নাম তুললেন হরমনপ্রীত

Womens Asia Cup: রেকর্ড সপ্তমবার এশিয়া কাপ খেতাব জিতে নিল ভারতীয় দল। দুরন্ত বোলিং পারফরম্যান্সের শ্রীলঙ্কাকে ৬৫ রানেই আটকে দেওয়ার পর ৬৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।

সিলেট: ছেলেরা যেটা করে দেখাতে পারেনি, তা করে দেখালেন ভারতের মেয়েরা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেতাব জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আর শুধু খেতাব জয়ই নয়। নিজেও নতুন রেকর্ড গড়লেন হরমনপ্রীত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। তিনি টপকে গেলেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে।

৩৩ বছরের হরমনপ্রীত শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে নিজের ১৩৭ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। নিউজিল্যান্ডের সুজি বেটস ১৩৬টি ম্যাচ খেলেছেন এই ফর্ম্যাটে। তাইল্যান্ডের বিরুদ্ধে এশিয়া কাপের সেমিফাইনালে নেমে তাঁকে ছুঁয়ে ফেলেছিলেন হরমনপ্রীত। এবার কিউয়ি ক্রিকেটারকে টপকে শীর্ষে চলে গেলেন ভারত অধিনায়ক।

এশিয়া কাপ জয় ভারতের 

শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে রেকর্ড সপ্তমবার এশিয়া কাপ খেতাব জিতে নিল ভারতীয় দল। দুরন্ত বোলিং পারফরম্যান্সের শ্রীলঙ্কাকে ৬৫ রানেই আটকে দেওয়ার পর ৬৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। বল হাতে রেণুকা সিংহের দাপটের পর ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান করেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।

৬৬ রানের লক্ষ্য একেবারেই বেশি ছিল না। রান তাড়া করতে জিততে বেশি কসরতও করতে হল না ভারতীয় দলকে। শেফালি ভার্মা অবশ্য এদিন রান পাননি। তিনি মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক জেমাইমাও দুই রানের বেশি করতে পারেননি। তবে অপরপ্রান্তে স্মৃতি কার্যত একাই ভারতের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত ১১ রানে অপরাজিত থাকেন। ৮.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। 

এদিন টসে জেতেন চামারি। বড় ম্যাচে প্রথমে বোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলারই পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা। সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চামারি। তবে শ্রীলঙ্কান দলের শুরুটাও ভাল হয়নি। ১০ রানের গণ্ডি পার করার আগেই চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। নতুন বল হাতে আগুন ঝরান রেণুকা ঠাকুর (Renuka Thakur)। তুলে নেন ৪ উইকেট। নিজেদের ইনিংসে নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও নয় উইকেটে ৬৫ রানেই থামল লঙ্কান ইনিংস। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget