এক্সপ্লোর

ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হতে আগ্রহী, বললেন সৌরভ

ভবিষ্যতে কোনও একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ তাঁর রয়েছে। তবে এই মুহূর্ত এমন কোনও কথা তিনি ভাবছেন না বলে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

কলকাতা: ভবিষ্যতে কোনও একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ তাঁর রয়েছে। তবে এই মুহূর্ত এমন কোনও কথা তিনি ভাবছেন না বলে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের পরবর্তী কোচ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। শাস্ত্রীর মেয়াদ আরও এক দফা বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে খবর। সৌরভ বলেছেন, ভারতীয় কোচ হিসেবে কাজ করার আগ্রহ অবশ্যই তাঁর আগ্রহ রয়েছে। কিন্তু এখন তাঁর হাতে প্রচুর কাজ রয়েছে। আরও কিছুটা সময় অতিক্রান্ত হলে তিনি এ ব্যাপারে সক্রিয় হবেন বলে জানিয়েছেন সৌরভ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বর্তমানে সিএবি-র প্রেসিডেন্ট। পাশাপাশি, আইপিএলের দল দিল্লি ক্যাপিটলসের সঙ্গেও পরামর্শদাতা হিসেবে যুক্ত রয়েছেন তিনি।  সেইসঙ্গে ধারাভাষ্যও দেন এবং একটি  বাংলা টেলিভিশন শো-র সঞ্চালকও। ৪৭ বছরের সৌরভ বলেছেন, বর্তমানে আইপিএল, সিএবি, টেলিভিশনে ধারাভাষ্য-অনেকগুলি ব্যাপারে আমি যুক্ত। কিন্তু কোনও না কোনও সময়ে আমি অবশ্যই কোচ পদ পাওয়ার দৌড়ে নামব।   আমি আগ্রহী। কিন্তু এখন নয়, ভবিষ্যতে। ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির সদস্য ছিলেন। শেষবার এই কমিটিই শাস্ত্রীকে কোচ হিসেবে নির্বাচিত করেছিল।  কপিল দেবের নেতত্বাধীন সাম্প্রতিক কমিটির ওপর পরবর্তী কোচ বাছাইয়ের দায়িত্ব বর্তেছে। তবে শাস্ত্রীই ফের কোচের দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অধিনায়ক বিরাট কোহলিও শাস্ত্রীর পক্ষেই সওয়াল করেছেন। সৌরভ বলেছেন, এবার কোচ পদের দৌড়ে তেমন কোনও বড় নাম নেই। আমি শুনেছিলাম মাহেলা (জয়বর্ধনে) আবেদন করবেন। কিন্তু শেষপর্যন্ত তিনি করেননি। বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। এবার ফের ক্রিকেটে ফিরছেন কোহলি ব্রিগেড। আগামীকাল ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি ২০ ম্যাচ খেলবে ভারত।টি২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ ভারতের কাছে সহজ হবে না বলেই মনে করছেন সৌরভ। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিয়েছিল। সৌরভ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী। টি ২০ ওদের পছন্দের ফর্ম্যাট। ওরা টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ফ্লোরিডায় দুটি ম্যাচ যথেষ্ট কঠিন হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন খেলেছে, তাতে টেস্ট ম্যাচও কঠিন হবে। পাঁচ বছর আগে যেমন ছিল, ওয়েস্ট ইন্ডিজ সফর তেমন সহজ হবে না। ভারত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ওদের দলের অনেক তরুণ প্রতিভা রয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan-Afganisthan Conflict: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?
KL Rahul: আইপিএলের আগেই দিল্লি শিবিরে রদবদল, ওপেনার থেকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে রাহুলকে
আইপিএলের আগেই দিল্লি শিবিরে রদবদল, ওপেনার থেকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে রাহুলকে
FIFA World Cup 2026: এবার ইউটিউবেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, বিরাট চুক্তির ঘোষণা ফিফার
এবার ইউটিউবেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, বিরাট চুক্তির ঘোষণা ফিফার
Cricket News: আইপিএলের আগে কলকাতায় অভিনব ক্রিকেট টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক
আইপিএলের আগে কলকাতায় অভিনব ক্রিকেট টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget