এক্সপ্লোর

Yash Dhull on U19 WC: বিশ্বকাপ ভারতেই আসছে, জানিয়ে দিলেন যশ ধূলের বাবা

Yash Dhull on U19 WC: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলে দুরন্ত শতরান হাঁকিয়েছেন। এছাড়া দলও দারুণ খেলেছে। ৯৬ রানের বিশাল ব্য়বধানে হারিয়ে দিয়েছে অজিদের। এবার সামনে ইংল্যান্ড।

নয়াদিল্লি: ছেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শতরান হাঁকিয়ে দেশকে ফাইনালে তুলেছেন। শুধু ব্যাটিংয়ে সাফল্য নয়। গুরুদায়িত্ব আরও বেশি, কারণ সে দলের অধিনায়কও। তবে যশ ধূলের বাবা আশাবাদী যে বিশ্বকাপ ভারতই জিতবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলে দুরন্ত শতরান হাঁকিয়েছেন। এছাড়া দলও দারুণ খেলেছে। ৯৬ রানের বিশাল ব্য়বধানে হারিয়ে দিয়েছে অজিদের। এবার সামনে ইংল্যান্ড। কিন্তু যশের বাবা বিজয় ধূল বলছেন, ''অবশ্যই ভারতই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতবে। অন্যান্য দলগুলোও দারুণ পারফর্ম করছে। প্রত্যেকেই লক্ষ্য যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কিন্তু আমি আশাবাদী যে ভারতই এবার যুব বিশ্বকাপ জিতবে।''

যশের ক্যাপ্টেন্সিতেও মুগ্ধ তাঁর বাবা। বিজয় ধূল মনে করেন যে মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শর পর তাঁর ছেলেও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক হতে পারবেন। যশের বাবা বলছেন, ''ওর মাথা প্রথম থেকেই ভীষণ শার্প। ভীষণ সিরিয়াস ও। কােন ব্য়াটারের বিরুদ্ধে কোন বোলারকে ব্যবহার করা উচিত, তা খুব ভালমতোই জানে। একবার আমি ওকে প্রশ্ন করেছিলাম যে কীভাবে এটা করতে পারে ও। তখন যশ আমাকে বলেছিল যে প্রতিটা ব্য়াটারকে ওঁ নিঁখুতভাবে পর্যবেক্ষণ করে। কোন ব্য়াটারের কোনটা দুর্বলতা সব ও দেখার ও বোঝার চেষ্টা করে। সেই মতোই দলের বোলারদের ব্য়বহার করে যশ।''

গতকাল, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ ধূল। ওপেনিংয়ে নেমেছিলেন আংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। কিন্তু কেউই বেশি রান করতে পারেননি। প্রথমজন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক যশ ধূল ও সহ অধিনায়ক শাইক রশিদ। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করেন তিনি। ১০৮ বলে ৯৪ রান করেন শাইক রশিদ। এরপর লোয়ার অর্ডারে নিশান্ত সিন্ধু ও দীনেশ বানা মিলে দলের স্কোর ২৯০ এ পৌঁছে দেন। 

জবাবে, ভারতীয় বােলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারল না অজি ব্য়াটাররা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন ভিকি ওস্টওয়াল। ২ টো করে উইকেট নেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন আংক্রিশ রঘুবংশী ও কৌশল তাম্বে।

সেরা শিরোনাম

India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget