এক্সপ্লোর

Euro Cup 2020:: মাঠেই সংজ্ঞা হারালেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন, ম্যাচ সাসপেন্ড

UEFA EURO: শেষ পাওয়া খবর অনুযায়ী, এরিকসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

পার্কেন: ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন ডেনমার্কের এক ফুটবলার। ফলে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই ম্যাচ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এরিকসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। ডেনমার্কের ফুটবল সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

আজ খেলা চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁকে কেউ ধাক্কা মারেননি। নিজে থেকেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অবস্থার গুরুত্ব বুঝে খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্টনি টেলর। সবাই ছুটে যান এরিকসেনের দিকে। মাঠেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এরপর এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এরিকসেন অসুস্থ হয়ে পড়ার ঠিক আগে বল কর্নার ফ্ল্যাগের কাছে মাঠের বাইরে চলে যায়। থ্রো-ইন থেকে বল রিসিভি করতে ছুটে যান এরিকসেন। সেই সময়ই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বল তাঁর হাঁটুতে লাগে। এরিকসেনের কাছেই ছিলেন ফিনল্যান্ডের দুই ফুটবলার। তাঁরা চিকিৎসকদের দ্রুত মাঠে আসার ইশারা করেন। রেফারিও চিকিৎসকদের ডাকেন। ডেনমার্ক দলের সঙ্গে থাকা চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে যান। তাঁদের মধ্যে একজন এরিকসেনের বুকে চাপ দিতে থাকেন। সবাই এই ফুটবলারকে ঘিরে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই চিকিৎসা চলে। এরপর ধীরে ধীরে অন্য ফুটবলাররা মাঠ ছাড়েন। এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসমর্থিত সূত্রের খবর, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় দু’দলের ফুটবলার ও রেফারিদের সঙ্গে আপৎকালীন বৈঠক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংশ্লিষ্ট ফুটবলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

ডেনমার্কের ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে এরিকসেন সচেতনই আছেন। ফলে উদ্বেগ কিছুটা কম। 

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের সাংবাদিক বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট ও অধিনায়ক হ্যারি কেনের প্রাক্তন সতীর্থ এরিকসেন। তাঁর জন্য সবাই উদ্বিগ্ন। এখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় নেই সাউথগেট, কেনরা। সেই কারণেই তাঁরা সাংবাদিক বৈঠক বাতিল করে দিয়েছেন। এরিকসেনের প্রাক্তন ক্লাব টটেনহ্যামের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, সবাই এই ফুটবলারের জন্য প্রার্থনা করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget