এক্সপ্লোর

Dhoni in T20 WC: মেন্টর অ্যাট ওয়ার্ক! পন্থকে উইকেটকিপিং প্র্যাক্টিস করাচ্ছেন ধোনি

কাজে নেমে পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। নতুন ভূমিকায়। ভারতীয় দলের মেন্টর হিসাবে। এবং ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে নিজেই করাচ্ছেন ক্যাচিং প্র্যাক্টিস।

দুবাই: কাজে নেমে পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। নতুন ভূমিকায়। ভারতীয় দলের মেন্টর হিসাবে। এবং ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে নিজেই করাচ্ছেন ক্যাচিং প্র্যাক্টিস।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। উইকেটকিপার হিসাবে এই ম্যাচে ভারত খেলাচ্ছে আইপিএলে নজর কাড়া ঈশান কিষাণকে। বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে।

আর সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমে পড়েছেন মেন্টর ধোনি। তিনি ম্যাচ চলাকালীনই পন্থকে কিপিং প্র্যাক্টিস করাচ্ছেন। যে দৃশ্য ধরা পড়েছে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে।

ভিডিওতে দেখা গিয়েছে, উইকেটকিপিং গ্লাভস পরে স্টাম্পসের পিছনে পন্থ। আর ধোনি তাঁকে থ্রো ডাউন দিয়ে ক্যাচিং প্র্যাক্টিস করাচ্ছেন। মাঝে মধ্যে ডেকে নিয়ে দিচ্ছেন পরামর্শ। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।

ভারতের হয়ে দীর্ঘ দিন উইকেট রক্ষার দায়িত্ব সামলেছেন ধোনি। তিনি অবসর নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে পন্থকেই উইকেটরক্ষক হিসেবে বেছে নিয়েছে দল। তাঁর উপরেই ভরসা রাখছেন কোহলিরা। নিজের উত্তরসূরিকে তৈরি করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন ধোনি। মেন্টর হিসেবে দলে যোগ দিয়ে কোচিংয়ের দায়িত্বও পালন করতে দেখা গেল তাঁকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান মসৃণভাবে শুরু করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর এ জন্য প্রস্তুতি ম্যাচে চূড়ান্ত ব্যাটিং অর্ডার পরীক্ষা করে নিতে চাইবে ভারত। এই লক্ষ্যেই আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টুর্নামেন্টের আগে তাদের দ্বিতীয় গা-ঘামানোর ম্যাচে মাঠে নেমেছে।  দুবাইতে হচ্ছে এই ম্যাচ। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে বিরাট কোহলির দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে শেষবার এই টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। কোচ রবি শাস্ত্রীরও এটাই শেষ টুর্নামেন্ট।

এর আগে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ওই ম্যাচের আগে কোহলি স্পষ্ট করে দিয়েছিলেন, ওপেন করতে নামবেন কেএল রাহুল ও রোহিত শর্মা। তিনি নিজে নামবেন তিন নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল ইশান কিষাণের। ৭০ বলের ঝোড়ো ইনিংস খেলে প্রথম একাদশে নিজের দাবি জোরাল করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget