এক্সপ্লোর

‘ওর উপস্থিতিটাই ফারাক গড়ে দেয়’, বিশ্বকাপে ধোনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, বললেন রোহিত

সিডনি:  সম্প্রতি ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি ব্যাট হাতে  সেভাবে সাফল্য পাচ্ছেন না। এজন্য তাঁর ফর্ম ঘিরে জোর জল্পনা চলছে। এরইমধ্যে প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। আগামী বিশ্বকাপে ধোনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মন্তব্য করেছেন তিনি। রোহিত বলেছেন, ফিনিসিং দক্ষতা ছাড়াও ধোনির উপস্থিতিই দলে একটা অন্য একটা মাত্রা যোগ করে দেয়। দলের মধ্যে স্থৈর্য এনে দেয়, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের মধ্যে। আর ধোনির এই ভূমিকাটাই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উল্লেখ্য,আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম একদিনের ম্যাচের আগে রোহিত বলেছেন, ‘বিগত বছরগুলিতে ড্রেসিংরুমে ও মাঠে ওর (ধোনি)-র উপস্থিতি দেখে আসছি। ও আশেপাশে থাকলে সবার মধ্যে একটা স্থৈর্যের অনুভূতি থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তা অধিনায়ককেও সাহায্য করে। কারণ, ও স্ট্যাম্পের পিছনে থাকে’। ধোনিকে নিয়ে বলতে গিয়ে রোহিতের গলায় মুগ্ধতাই ঝড়ে পড়েছে। তিনি বলেছেন, ‘ভারতীয় দলকে অনেক বছর ও নেতৃত্ব দিয়েছে এবং যথেষ্ট সফলও হয়েছে। তাই ওর দলে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার। দলের কাছে ও আলোকবর্তিকার মতো’। ধোনির ফিনিসিং দক্ষতায় টান পড়েছে বলে বিভিন্ন মহলে জল্পনা চলছে। কিন্তু রোহিত মনে করেন, ব্যাট হাতে এখনও দলের পক্ষে কার্যকরী ধোনি। রোহিত বলেছেন, ‘ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামা, দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়া, ওর ফিনিসিং টাচটা খুবই গুরুত্বপূর্ণ আর এই কাজটা আমাদের জন্য অনেক ম্যাচে করে আসছে ধোনি।ওর স্থৈর্য ও পরামর্শ, ম্যাচ নিয়ে কী ভাবছে, আমাদের এখন কী করা উচিত..এসব খুব গুরুত্বপূর্ণ। ওর উপস্থিতিটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার’। রোহিত বলেছেন, স্ট্যাম্পের পিছনে ধোনির উপস্থিতিতে যজুবেন্দ্র চাহল ও কুলদীপ যাদবের মতো বোলারা উপকৃত হয়। তিনি বলেছেন, ‘কুলদীপ ও চাহল এখন খুবই ভালো খেলছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে, ব্যাটসম্যান কী করতে চাইছে, তা নিয়ে পরামর্শ দেওয়াটা বড়সড় ফারাক গড়ে দেয় বলে আমি মনে করি। ওরা ২০১৭ থেকে ভারতের হয়ে খেলছে। তারপর থেকে ভারতের বাইরে খুবই ভালো পারফর্ম করছে। এর একটা কারণ এমএস।  মাঠে ওদের বলের লাইন ও ফিল্ড প্লেসমেন্ট নিয়ে পরামর্শ দেয় ও। অধিনায়ত্ব ছাড়ার পর দুরন্ত ভূমিকা পালন করছে এমএস’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup 2026: ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget