এক্সপ্লোর

প্রতারণার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ধোনি

সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্ত ওই সংস্থার দুই শীর্ষ কর্তাকে গ্রেফতার করা হয়েছিল। ধোনির অভিযোগকে গুরুত্ব সহকারেই দেখছে দেশের সর্বোচ্চ আদালত

নয়াদিল্লি: একটি পেন্টহাউসের অধিকারসত্ত্ব চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে বলেও দেশের সর্বোচ্চ আদালতে অভিযোগ দায়ের করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আইপিএল চলাকালীন মাঠের বাইরের খবরের জন্য শিরোনামে উঠে এলেন ধোনি। সুপ্রিম কোর্টে নিজের অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, রাঁচির আম্রপালি সাফারি হাউজিং কমপ্লেক্সে একটি পেন্টহাউস বুক করেছিলেন তিনি। একই সঙ্গে সেই নির্মাতা সংস্থা তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছিল। ওই গোষ্ঠীর প্রচারের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে ধোনির সঙ্গে চুক্তি করা হয়েছিল। যদিও জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের অভিযোগ, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাঁর প্রাপ্য অর্থ মেটায়নি ওই সংস্থা। পাশাপাশি পেন্টহাউসটিও তাঁকে হস্তান্তরিত করা হয়নি। বকেয়া ৪০ কোটি টাকা চেয়ে ওই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ধোনি। তিনি জানিয়েছেন, ২০০৯ থেকে ২০১৬ - মোট সাত বছর তিনি ওই সংস্থার হয়ে প্রচার করেছেন। ওই সংস্থার বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে ওই সংস্থা ধোনি-সহ প্রায় ৪৬ হাজার ক্রেতাকে টাকা নিয়েও বাড়ি হস্তান্তর করেনি বলে অভিযোগ। যা নিয়ে সকলেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন। জানা গিয়েছে, ধোনি-পত্নী সাক্ষীও ওই সংস্থার কিছু চ্যারিটির কাজের সঙ্গে জড়িত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই সংস্থার দুই শীর্ষ কর্তাকে গ্রেফতার করা হয়েছিল। ধোনির অভিযোগকে গুরুত্ব সহকারেই দেখছে দেশের সর্বোচ্চ আদালত।

সেরা শিরোনাম

Ganesh Puja 2026: স্ত্রী, কন্যার সঙ্গে ধুমধাম করে গণেশ পুজো সারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
স্ত্রী, কন্যার সঙ্গে ধুমধাম করে গণেশ পুজো সারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
Sanju Samson: 'আমরা কেউই রোবট নই', বাইরের সমালোচনা তাঁর উপর ঠিক কতটা প্রভাব ফেলে, সাফ জানালেন স্যামসন
'আমরা কেউই রোবট নই', বাইরের সমালোচনা তাঁর উপর ঠিক কতটা প্রভাব ফেলে, সাফ জানালেন স্যামসন
IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড বুমরার
আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড বুমরার
Steve Smith: বিশ্ব ক্রমতালিকায় এখনও দ্বিতীয় স্থানে, টেস্ট থেকেও কি অবসর নিতে চলেছেন স্মিথ?
বিশ্ব ক্রমতালিকায় এখনও দ্বিতীয় স্থানে, টেস্ট থেকেও কি অবসর নিতে চলেছেন স্মিথ?

ভিডিও

Rajnath Singh: আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Calcutta High Court: 'কালীঘাট তৃণমূল'-এর Camac Street অফিসে দমকলের দেওয়া নোটিস খারিজ হাইকোর্টের
Dilip Ghosh:
ED Raid Today: APM চিটফান্ড মামলায় Kolkata-র ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED | ABP Ananda
Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget