এক্সপ্লোর

ছিঃ, কেকেআরের কাছে সিএসকে-র হারের জন্য় ধোনির মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি!

ক্রিকেট ঘিরে ভারতের মতো দেশে উন্মাদনা এতটাই চরমে পৌঁছে যায় কখনও কখনও যে প্রিয় তারকারা ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশা পূরণ করতে না পারলেই নায়ক থেকে ভিলেনে পর্যবসিত হন। বাদ যান না তাঁদের পরিবারের লোকজনও। এমনটাই ঘটেছে ধোনির ক্ষেত্রে।

নয়াদিল্লি: ছিঃ, এও সম্ভব! কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে বুধবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) হেরে যাওয়ায় মহেন্দ্র সিংহ ধোনির ৫ বছরের মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি সোস্যাল মিডিয়ায়। সিএসকে অধিনায়ক ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার খবর সামনে এসেছে। শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআরের দেওয়া ১৬৮ রানের টার্গেট ছুঁতে না পারায় ধোনি, কেদার যাদবকে তো একপ্রস্থ সোস্যাল মিডিয়ায় যা নয় তা বলে নিন্দা, আক্রমণ করছে কিছু বিকারগ্রস্ত লোকজন। এবার তাদের রোষ থেকে রেহাই পেল না ছোট্ট জিভাও। সেদিন ধোনি ১৭-তম ওভারে চক্রবর্তীর বলে ১২ বলে মাত্র ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন। ২১ বলে ৩৯ রান দরকার ছিল সিএসকে-র। কেদার ব্যাটে-বলে ঠিকমতো সংযোগই করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি ১২ বলে মাত্র সাত রানে আটকে থাকেন। শেষ ওভারে ২৬ রান তুলতে হোত। রবীন্দ্র জাডেজা চালিয়ে খেললেও শেষরক্ষা হয়নি। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন। কেকেআর জিতে যায় ১০ রানে। এরপরই সিএসকে ভক্তদের নিশানা হন ধোনি, কেদার। ধোনিকে তুমুল ট্রোলিং করা হয় ফেসবুক, ট্যুইটারে। ধোনির মেয়েকে শারীরিক নিগ্রহ, এমনকী ধর্ষণের হুমকি দেওয়া হয়। ক্রিকেট ঘিরে ভারতের মতো দেশে উন্মাদনা এতটাই চরমে পৌঁছে যায় কখনও কখনও যে প্রিয় তারকারা ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশা পূরণ করতে না পারলেই নায়ক থেকে ভিলেনে পর্যবসিত হন। বাদ যান না তাঁদের পরিবারের লোকজনও। এমনটাই ঘটেছে ধোনির ক্ষেত্রে। সম্প্রতি আইপিএলে আরসিবি তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ব্য়াটে রান না আসায় সেজন্য অন্যায় ভাবে আঙুল তোলা হয় তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার দিকে। সোস্যাল মিডিয়ায় কটাক্ষ, বিদ্রূপ করা হয় তাঁকে। এমনকী সুনীল গাওস্করের মতো ক্রিকেট ব্যক্তিত্বের বিরাট, অনুষ্কা সম্পর্কে করা মন্তব্যেও বিতর্কের ঝড় ওঠে। তবে এধরনের লোকজনের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি ট্য়ুইট করেছেন, হতেই পারে ক্রিকেটারদের সেরাটা সবদিন মাঠে দেখা যায় না, কিন্তু তা বলে কারও একটা বাচ্চাকে শাসানোর, হুমকি দেওয়ার অধিকার নেই। সব প্লেয়ারই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সব দিন সমান ভাল খেলা যায় না। কিন্তু সেজন্য একটা শিশুকে হুমকি দিতে পারে না কেউ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget