এক্সপ্লোর

ধোনি না খেলায় আমাদের সুবিধা হয়েছে, বললেন রোহিত

ধোনির জায়গায় চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রান অলআউট হয়ে যায় চেন্নাই। ঘরের মাঠে এটাই তাদের সর্বনিম্ন স্কোর।

চেন্নাই: আইপিএলে শুক্রবার ঘরের মাঠে জ্বরের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনি-হীন চেন্নাইকে রোহিত শর্মার মুম্বই ৪৬ রানে হারিয়ে দিয়েছে। জয়ের পর রোহিত বলেছেন, ধোনি অনুপস্থিতির জন্য তাঁদের দলের সুবিধা হয়েছে। ধোনির জায়গায় চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রান অলআউট হয়ে যায় চেন্নাই। ঘরের মাঠে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। ম্যাচের পর রোহিত বলেছেন, ধোনির মাঠে না থাকাটা আমাদের কাছে একটা বড় সুযোগ এনে দেয়। কারণ, ওর উপস্থিতিটাই ওদের দলের কাছে অনেক কিছু। যখন ধোনি নেই, তখন ওদের রান তাড়া করার কাজটা কঠিন হয়ে যায়। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বলেছেন, আমি নিশ্চিত সিএসকে ওর অনুপস্থিতি অনুভব করেছে। ও অসুস্থ। এজন্যই ও খেলতে পারেনি। টসে হারাটা শাপে বর হয়েছিল বলে মনে করছেন রোহিত। কারণ, চেন্নাইয়ের এই উইকেটে তাঁরাও রান তাড়া করতে চেয়েছিলেন। সেইসঙ্গে বলেছেন, রান তাড়া হোক বা প্রথমে ব্যাটিং, তাঁদের ভালো ক্রিকেট খেলাটা দরকার ছিল। খেলার শুরুতেই দলের খেলোয়াড়দের এ কথা বলে দেওয়া হয়েছিল। রোহিত দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এবারের আইপিএলে প্রথম হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। বিষয়টি তাঁকে নিশ্চিতভাবেই স্বস্তি দেবে। রোহিত এ প্রসঙ্গে বলেছেন, ইনিংসটা তৃপ্তিদায়ক। আমি ৪০ বা ৪০ রান করে আউট হয়ে যাচ্ছিলাম। হাফসেঞ্চুরি পাচ্ছিলাম না। তবে কোনওভাবেই আমি উদ্বিগ্ন ছিলাম না। কারণ, আমার ব্যাটে ও বলে সংযোগ ভালোই হচ্ছে। অন্যদিকে, দলের ব্যাটিং ব্যর্থতাকে হারের কারণ হিসেবে মন্তব্য করেছেন রায়না। তিনি বলেছেন, আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি।

সেরা শিরোনাম

NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget