এক্সপ্লোর

তুমিই আমার অনুপ্রেরণা, ভিডিও পোস্ট খুদের, পাল্টা ট্যুইট করে শুভেচ্ছা জানালেন দীপা কর্মকার

করোনার জেরে পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক্স। এর ফলে কি দীপার অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কিছুটা সুবিধা হল?

কলকাতা: ‘দীপা কর্মকার আমার অনুপ্রেরণা।’ এমনই বলছে আদৃতি নামে একটি বাচ্চা মেয়ে। ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে সে অলিম্পিক্সে যোগ দেওয়া প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছে। দীপাকে নিয়ে লেখা একটি বই পড়ে তাঁর কথা জানতে পেরেছে বলে জানিয়েছে আদৃতি। সে এখন থেকেই দীপার মতো জিমন্যাস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। এই ভিডিও দেখে খুব খুশি দীপা। তিনি ভিডিওটি ট্যুইটও করেছেন। করোনা পরিস্থিতির জেরে গত কয়েকমাস ধরে আগরতলায় নিজের বাড়িতেই থাকতে বাধ্য হচ্ছেন দীপা। সেখান থেকে ফোনে এবিপি আনন্দকে এই ভিডিওটির বিষয়ে তিনি জানালেন, ‘বাচ্চা মেয়েটা কে আমি জানি না। আমার ম্যানেজারের কাছে ভিডিওটা পাঠিয়েছিল। ও আমাকে দেখায়। ভিডিওটা দেখে আমার খুব ভাল লেগেছে। বাচ্চাটা দুর্দান্ত জিমন্যাস্টিক্স করছে।’ রিও অলিম্পিক্সে ভল্টে চতুর্থ হয়ে সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন দীপা। এই পারফরম্যান্সের পর তিনি বহু সম্মান পেয়েছেন। ২০১৫ সালেই অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ২০১৬ সালে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পান। এরপর ২০১৭ সালে পদ্মশ্রীও পান। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী দ্রোণাচার্য সম্মান পেয়েছেন। কিন্তু নিজের ভবিষ্যৎ কী দেখছেন ত্রিপুরার এই বাঙালি জিমন্যাস্ট? তিনি জানালেন, ‘ভবিষ্যতে যে প্রতিযোগিতা হবে, তাতে যোগ দেব। করোনা পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে হবে। তার মধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ সহ ভবিষ্যতের প্রতিযোগিতাগুলির জন্যও তৈরি হতে হবে।’ করোনার জেরে পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক্স। এই প্রতিযোগিতা হবে আগামী বছর। এর ফলে কি দীপার অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কিছুটা সুবিধা হল? এই জিমন্যাস্ট বলছেন, ‘অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায় অবশ্যই কিছুটা সুবিধা হয়েছে। এখন আমি যোগ্যতা অর্জনের সুযোগ পাব। নিজেকে তৈরি করারও সময় পাব। তবে এখন কিছুই বলা যাচ্ছে না। অলিম্পিক্সে যাতে আবার দেশের প্রতিনিধিত্ব করতে পারি, তার জন্য আপ্রাণ চেষ্টা করব।’ দীপা আরও জানিয়েছেন, ‘লকডাউনে পাঁচ মাস আমি বাড়িতে বসেছিলাম। ১০ তারিখ থেকে জিম খুলেছে। এখন সকালে জিম আর বিকেলে ফিটনেস ট্রেনিং চলছে। পুরোমাত্রায় ফিটনেস ফিরে পেতে কিছুটা সময় লাগবে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget