এক্সপ্লোর

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারায় দুঃখ প্রকাশ গেইলের

একদিনের ক্রিকেটে আর ১২ রান করলেই তিনিই হবেন ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান স্কোরার।

লিডস: দাবানলের মতো শুরু করে ফুলকির মতো শেষ হয়ে যাওয়া! চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সফর শেষ হয়েছে এভাবেই। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে জয় পেয়েছিলেন জেসন হোল্ডাররা, তাতে অনেকেই  ক্যারিবিয়ান দল নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। খোদ সচিন তেন্ডুলকর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে শেষ চারে দেখার কথা বলেছিলেন। তবে সেটা হয়নি। বিশ্বকাপের প্রথম ও শেষ, কেবল এই ২টি ম্যাচই জিততে পেরেছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়। আর আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ রানে জয়। এছাড়া তাদের প্রাপ্তি ইয়ংস্টারদের  কিছু  অনবদ্য পারফর্ম্যান্স। যা প্রশংসিত হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। ক্যারিবিয়ান দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইলও তরুণদের পারফর্ম্যান্সে খুশি।

বিশ্বকাপের শেষ চারে যেতে পারেনি দল, স্বাভাবিক কারণেই মন খারাপ ৩৯ বছরের ক্রিকেট তারকার। তবে তিনি আশাবাদী, আগামীতে এই ক্যারিবিয়ান দল ফুল ফোটাবে। তাঁর কথায়, “ওয়েস্ট ইন্ডিজের হয়ে পঞ্চম বিশ্বকাপে খেলার সৌভাগ্য আমার হয়েছে। হতাশ লাগছে, শেষ চারে যেতে পারিনি। এই জার্নির পিছনে অনকে নেপথ্য কাহিনী রয়েছে, তবে এই সফর এক কথায় দারুণ ছিল।” তাঁর সংযোজন, “ট্রফি পেলে নিশ্চয়ই আনন্দ হত, কিন্তু সেটা হয়নি। তবে এই বিশ্বকাপ আমাকে অনেক আনন্দ দিয়েছে। ছেলেরা সবসময় আমাকে ঘিরে থেকেছ। শব্দ দিয়ে আমি আমার অনুভূতি বোঝাতে পারব না।”

অবসর প্রসঙ্গে গেইল জানিয়েছেন, বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ তিনি খেলবেন। তারপর সিপিএল, ক্যারিবিয়ান টি-টোয়েন্টির মতো পেশাদার ক্রিকেট প্রতিযোগিতায়ও তাঁকে দেখা যাবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ২৯৮ ম্যাচের ২৯১টি ইনিংসে ১০ হাজার ৩৯৩ রান করেছেন ক্রিস গেইল। একদিনের ক্রিকেটে আর ১২ রান করলেই তিনিই হবেন ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান স্কোরার। ভারতের বিরুদ্ধে সিরিজে সেই মাইলফলক গেইল গড়বেন, আশাবাদী তাঁর অনুরাগীরা।

সেরা শিরোনাম

Gambhir On Samson: সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget