এক্সপ্লোর

Dona Ganguly: সুস্থ ডোনা, স্বস্তি গঙ্গোপাধ্যায় পরিবারে, কাল হয়তো পারফর্ম করবেন না কার্নিভালে

Sourav-Dona: শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে সম্ভবত থাকছেন না সৌরভ-পত্নী। চিকিৎসকের পরামর্শেই পারফর্ম না-ও করতে পারেন ডোনা।

কলকাতা: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। আপাতত বাড়িতেই তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে সম্ভবত থাকছেন না সৌরভ-পত্নী। চিকিৎসকের পরামর্শেই পারফর্ম না-ও করতে পারেন ডোনা।

চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন ডোনা। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়াতেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সৌরভ-পত্নীর একাধিক পরীক্ষা করা হয়। তাঁর শারীরিক অবস্থারও পরীক্ষা করা হয়। এদিনও দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যান। এরপরই ডোনার দুই চিকিৎসক সৌরভের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন। সিদ্ধান্ত হয়, সন্ধেবেলা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে জানানো হয়েছে, হাসপাতাল থেকে মুক্তি পাওয়া মানেই যে ডোনা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন তা নয়। ডোনাকে আপাতত বাড়িতেও বেশ কিছু কড়াকড়ি মেনে চলতে হবে। যেমন, দেহে ফ্লুইডের মাত্রা যাতে ধাক্কা না খায় সেই দিকে কড়া নজর রাখা দরকার। ব্যথা কমানোর ওষুধ নিয়েও চিকিৎসকরা যে পরামর্শ দেবেন, সেটা মেনে চলা দরকার। সাধারণত চিকুনগুনিয়াতে জ্বরের পাশাপাশি গায়ে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। সেই যন্ত্রণা অনেকটা কমে যাওয়াতেই ডোনা গঙ্গোপাধ্যায়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে সবটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে করা হয়েছে, খবর হাসপাতাল সূত্রে। 

দশমীতে মন খারাপ করা খবর জানা গিয়েছিল সৌরভের বাড়ি থেকে। জানা গিয়েছিল, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা । সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা । সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার । কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি । এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা । তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী । তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। 

শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পারফর্ম করার কথা ছিল বিখ্যাত নৃত্যশিল্পী ডোনার। কিন্তু তিনি পারফর্ম করতে পারবেন না। উপস্থিত থাকবেন তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সকলের নীচে থাকতে আসিনি, প্রথম ম্য়াচের আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget