এক্সপ্লোর

দ্রাবিড়, লক্ষ্মণই সেরা, বলছেন মহম্মদ আসিফ

করাচি: তিনি যাঁদের বল করেছেন, তাঁদের মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণকে সেরা ব্যাটসম্যান বলে উল্লেখ করলেন পাকিস্তানের বিতর্কিত পেসার মহম্মদ আসিফ। তিনি বলেছেন, ‘দ্রাবিড় ও লক্ষ্মণের টেকনিক খুব ভাল ছিল। ওরা নিখুঁতভাবে অফস্ট্যাম্পের বল অনসাইডে খেলতে পারত। ওদের বিরুদ্ধে বল করা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। ভারতের বর্তমান টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির টেকনিকও খুব ভাল। ও বোলারদের কাজ কঠিন করে দেয়।’ ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় আসিফের। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর নির্বাসিত হওয়ার আগে ২৩ টেস্টে ১০৬ উইকেট নেন এই ডানহাতি পেসার। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেন আসিফ। তিনি বলেছেন, সেই সিরিজেই প্রথম ইনকাটার ও ইনস্যুইঙ্গার বল করা শেখেন। ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন আসিফ। তাঁর মতে, সহবাগকে ক্রিজে আটকে রাখতে পারলেই সাফল্য আসত। স্ট্রোক খেলার জায়গা পেলেই হাত খুলে মারতেন সহবাগ। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স দেখিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইছেন আসিফ। তাঁর দাবি, ২০১০ সালের ইংল্যান্ড সফরে পাকিস্তানের সেই সময়ের অধিনায়ক সলমন বাট ও তিনি মহম্মদ আমিরকে স্পট-ফিক্সিংয়ে জড়িয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমির সব জানতেন। তাই তাঁকে ছাড় দিয়ে বাকি দু জনকে অভিযুক্ত করা দ্বিচারিতা। আমির জাতীয় দলে ফের সুযোগ পাওয়ায় এবার আসিফও সুযোগ চাইছেন।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget