এক্সপ্লোর

Duleep Trophy: দ্বিশতরান দিয়ে মরসুম শুরু রাহানের, ধূলের দাপটে চাপে মনোজরা

Duleep Trophy 2022: তৃতীয় দিনের শেষে উত্তর পূর্বাঞ্চলের থেকে ৩৬৭ রানে এগিয়ে রয়েছে রাহানের পশ্চিমাঞ্চল। অপরদিকে, পূর্বাঞ্চলের থেকে ৩৬ রানে এগিয়ে উত্তরাঞ্চল।

চেন্নাই: খারাপ ফর্মের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে নেমেও খুব একটা দাগ কাটতে পারেননি তিনি। তবে নতুন মরসুমের শুরুটা দুরন্ত ভঙ্গিমায় করলেন অভিজ্ঞ ব্যাটার। নতুন মরসুমের প্রথম ম্যাচেই দলীপ ট্রফিতে (Duleep Trophy) পশ্চিমাঞ্চলের হয়ে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে অপরাজিত দ্বিশতরান করলেন রাহানে। 

রাহানের দ্বিশতরান

দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন রাহানে। সেই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পশ্চিমাঞ্চল। দুই ওপেনার পৃথ্বী শ ১১৩ রান ও যশস্বী জয়সবাল ২২৮ রানের ইনিংস খেলেন। ওপেনিংয়ে দ্বিশতরানের পার্টনারশিপের পর তিন নম্বরে নামেন রাহানে। দলের ওপেনারদের গড়া মজবুত ভিতকে আরও শক্ত করেন রাহানে। দেখতে দেখতে শতরানের পর দ্বিশতরানও হাঁকিয়ে ফেলেন তিনি। টপ অর্ডারের তিন ব্যাটারের ইনিংসে ভর করেই পশ্চিমাঞ্চল দুই উইকেটের বিনিময়ে ৫৯০ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। ২০৭ রানে অপরাজিত থাকেন রাহানে।

জবাবে ২৩৫ রানেই গুটিয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। অঙ্কুর মালিক আট নম্বরে ব্যাটে নেমে ৮১ রান করলে, আরও বিপাকে পড়তে হত উত্তর পূর্বাঞ্চলকে। তৃতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চলের স্কোর এক উইকেটের বিনিময়ে ১২ রান। লিড ৩৬৭ রানের। অপরদিকে, উত্তরাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির আরেক ম্যাচে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চলও (East Zone vs North Zone) বেশ চাপে রয়েছে। সৌজন্যে যশ ধূলের (Yash Dhull) অনবদ্য ১৯৩ রানের ইনিংস। গতকাল বিরাট সিংহের শতরানে ভর করে ৩৯৭ রান তুলেছিল পূর্বাঞ্চল। বাংলাপ সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদও অর্ধশতরান করেছিলেন। উত্তরাঞ্চল ৬৫ রানে দিনের শেষটা করেছিল।

চাপে পূর্বাঞ্চল

সেইখান থেকেই আজ দিনের শুরুটা করে উত্তরাঞ্চল। ওপেনিংয়ে নাম ধূলকে দারুণ ছন্দে দেখায়। তাঁর বিরুদ্ধে ঈশান পোড়েলরা খুব একটা কিছু করতে পারেননি। ধূলের ইনিংস অবশ্য দ্বিশতরান থেকে সাত কম, ১৯৩ রানেই থেমে যায়। ২৪৩ বলের ধূলের ইনিংসটি সাজানো ছিল ২৮টি চার ও দুইটি ছক্কায়। ধূল ছাড়া ধ্রুব শোরে ৮১ রান করেন। দিনের শেষে উত্তরাঞ্চলের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৪৩৩। ক্রিজে ৩৪ রানে ব্যাট করছেন মনদীপ সিংহ এবং ৬২ রানে খেলছেন হিমাংশু রানা। ঈশান বা শাহবাজ একটিও উইকেট না পেলেও, বাংলার আকাশ দীপ একটি উইকেট নেন।

:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget