এক্সপ্লোর

কেপটাউনে পারফরম্যান্সে উন্নতি করে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দল: মণীষ পাণ্ডে

সেঞ্চুরিয়ন: সুপার স্পোর্টস পার্কে টি ২০ সিরিজে ভারতকে হারিয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষে ভারতীয় ব্যাটসম্যান মণীষ পান্ডে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের প্রশংসা করলেন। তিনি বলেছেন, প্রোটিয়া বোলাররা ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করেছিলেন। সেঞ্চুরিয়নে এই হারে আদৌ হতাশ নয় ভারতীয় শিবির। কেপটাউন ম্যাচে দল ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন পান্ডে। তিনি বলেছেন, সিরিজের তৃতীয় ম্যাচে আমরা পারফরম্যান্সে উন্নতি করে জয়ের লক্ষ্যে নামব। আমরা ভেবেছিলাম ওরা কিছুটা স্লোয়ার বল করবে, কিন্তু ওরা তা করেনি। আশা করব, পরের ম্যাচে আমরা ভালো খেলব। গতকাল দক্ষিণ আফ্রিকা ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। এই অবস্থায় কেপটাউনের ম্যাচই হয়ে উঠল সিরিজ নির্ণায়ক। দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হেনরিক ক্লাসেন। ৩০ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটা ওভারবাউন্ডারি, তিনটে বাউন্ডারি।ম্যান অফ দ্য ম্যাচও ক্লাসেনই। ক্লাসেন সব চেয়ে বেশি নির্দয় ছিলেন যুজবেন্দ্র চহালের ওপর। ক্লাসেন আউট হওয়ার পরে দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জে পি ডুমিনি। শেষ পর্যন্ত ১৯ নম্বর ওভারে পর পর দু’টো ছয় মেরে ছ’ উইকেটে ম্যাচ জিতিয়ে দিলেন ডুমিনি। ভারতের চার উইকেটে ১৮৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৮.৪ ওভারে করে ১৮৯-৪। এই ম্যাচে যশপ্রীত বুমরা খেলেননি ফিট না থাকায় তাঁর জায়গায় নামা শার্দূল ঠাকুরকে খেলানো হয়। খুব খারাপ বল করেননি ঠিকই, কিন্তু বুমরার অভাব মেটাতে পারেননি। তবে ভারত সব চেয়ে বড় ধাক্কা খায় মিডল ওভারে। যে লেগস্পিনার ওয়ান ডে-তে ভারতের বড় অস্ত্র হয়ে উঠেছিল, সেই চহাল কোনও রকম দাগ কাটতে পারেননি এ দিন। চার ওভারে চহাল দিলেন ৬৪ রান। যেখানেই ম্যাচটা বার করে নিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৮ রান করল ভারত।এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক জাঁ পল ডুমিনি। শুরুটা একেবারেই ভাল হয়নি মেন ইন ব্লু-দের। স্কোরবোর্ড সচল হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা। প্রথম ওভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারের এদিন প্রথম বলেই আউট হন তিনি। তিন নম্বরে নামেন সুরেশ রায়না। অপর ওপেনার শিখর ধবনের সঙ্গে ইনিংস গড়তে শুরু করেন তিনি। দলের ৪৪ রানের মাথায় আউট হন শিখর ধবন (১৪ বলে ২৪)। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক বিরাট কোহলিও। এদিন মাত্র ১ রান করেই আউট হন তিনি। তবে, ভাল খেলছিলেন রায়না। পাঁচটি চারও মারেন। ঠিক যখন মনে হচ্ছিল, নিজের ফর্ম ফিরে পাচ্ছেন, সেই সময়ে ঘটে ছন্দপতন। (২৪ বলে ৩১) করে আউট হন তিনি।

কেপটাউনে পারফরম্যান্সে উন্নতি করে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দল: মণীষ পাণ্ডে এখান থেকেই ভারতীয় ইনিংসের হাল ধরেন মণীশ পাণ্ডে ও মহেন্দ্র সিংহ ধোনি। পঞ্চম উইকেটে দুজনে মিলে করেন ৯৮ রান। এদিন দুর্ধর্ষ মেজাজে ছিলেন মণীশ। ৪৮ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়। তাঁকে যোগ্য সঙ্গ দেন মাহি। মাত্র ২৮ বলে ৫২ রান করেন তিনি। মারেন ৩টি ছয় ও ৪টি চার। ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়েছে। জসপ্রীত বুমরাহের জায়গায় দলে ঢুকেছেন শার্দুল ঠাকুর। পেটের পেশীতে টান ধরায় বিশ্রাম দেওয়া হয় বুমরাহকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে কোনও পরিবর্তন করা হয়নি।

সেরা শিরোনাম

India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget