এক্সপ্লোর

Durand Cup 2023: টিকিটের হাহাকার চলছেই, ২৪ ঘণ্টা পরেই যুবভারতীতে ঘটি-বাঙালের চিরন্তন লড়াই

East Bengal vs Mohun Bagan Supergiants: দলের ফুটবলাররাও অনভিজ্ঞ। এই দলের মাত্র ২ জন এর আগে ডার্বিতে খেলেছেন। ফেরান্দোর অধীনে সেখানে ডার্বি জিতেছে মোহনবাগান দল।

কলকাতা: এই লড়াই মাঠের লড়াই। এই লড়াই আবেগের লড়াই। এই লড়াই আত্মসম্মানের লড়াই। এই লড়াই ডার্বি। ফুটবল প্রিয় বাঙালির চিরন্তন যুদ্ধ। আগামীকাল যুবভারতীতে ডুরান্ড কাপের (Durand Cup 2023) ডার্বি। মুখোমুখি হতে চলেছে ইস্টেবঙ্গল ও মোহনবাগান (East Bengal FC vs Mohun Bagan Supergiatns)। লাল হলুদ শিবির বাংলাদেশে সেনা দলের বিরুদ্ধে ড্র করার পর রেলওয়ে এফসির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে, মোহনবাগান এফসি বাংলাদেশ সেনা দলের বিরুদ্ধে ৫-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর পাঞ্জাব এফসির বিরুদ্ধেও ২-০ গোলে জয় পেয়েছে তারা। অর্থাৎ চলতি টুর্নামেন্টে লাল হলুদ বাহিনী যেখানে ২ ম্য়াচ খেলে একটিতে জয় পেয়েছে সেখানে বাগান শিবির ২ ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। 

ডার্বিতে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক রেকর্ড একদমই আশানুরুপ নয়। শেষ ৮ বারের সাক্ষাতে একবারও জয় পায়নি তারা। এই মরসুম নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনে খেলতে নামবে দল। দলের ফুটবলাররাও অনভিজ্ঞ। এই দলের মাত্র ২ জন এর আগে ডার্বিতে খেলেছেন। ফেরান্দোর অধীনে সেখানে ডার্বি জিতেছে মোহনবাগান দল। এছাড়াও দলের বেশিরভাগ ফুটবলার দীর্ঘদিন ধরেই একসঙ্গে এক ক্লাবে খেলায় একটা বোঝাপড়া ভাল তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে খাতায় কলমে সবুজ মেরুন বাহিনীই যে এগিয়ে থাকবে তা বলাই যায়।

দু দলের শক্তি-দুর্বলতার তুলনা টানতে গেলেও এগিয়ে থাকবে সবুজ মেরুন বাহিনীই। দিমিত্রি, গ্লেন মার্তিন্স, আশিকরা রয়েছেন। এছাড়াও মনবীরের মত ফুটবলার রয়েছেন যে গোলমুখটা খুব ভাল করে চেনেন। হুগো বুমোস রয়েছেন মাঝমাঠ সামলানোর জন্য। ডার্বিতে জ্বলে উঠতে পারেন অনিরুদ্ধ থাপাও। ভারতীয় দলেও দাগ কেটেছেন। লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদ দুই উইঙ্গার হিসেবে খেলবেন। অন্যদিকে লাল হলুদ শিবিরে ক্লেটন সিলভাকে ছাড়াই হয়ত নামতে হবে কুয়াদ্রাতের দলকে। ক্রেসপো, নন্দকুমার, নাওরেম ও খাবরার দিকে তাকিয়ে থাকবেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

টিকিট নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। ভিআইপি টিকিট থেকে শুরু করে কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যা নিয়ে ২ ক্লাবই অসন্তুষ্ট ছিল। জানা গিয়েছে, ২ প্রধানকে ডুরান্ড কমিটির তরফে ৪ হাজার কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা একেবারেই পছন্দ হয়নি কোনও ক্লাবেরই। তাঁদের দাবি ছিল অন্তত ৬ হাজার কমপ্লিমেন্টারি টিকিট যাতে বিলি করা হয়। এই ইস্যুতে অরূপ বিশ্বাসের অফিসে সেনাবাহিনী ও ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্তাদের সঙ্গে বৈঠকও আয়োজন করা হয়েছিল। কিন্তু লাল হলুদের কর্তারা এতটাই ক্ষুব্ধ হন যে তাঁরা বৈঠকের মাঝপথেই ওয়াক আউট করে যান। পর্যাপ্ত টিকিট না পেলে তাঁরা মাঠে যাবেন না এমনও জানিয়েছিলেন। 

এদিকে, ম্যাচের আগের দিন ভোর পাঁচটা থেকেই ময়দানের টিকিটের জন্য ২ প্রধানের সমর্থকদের লাইন ছিল চোখে পড়ার মত। তবে অনেকেই টিকিট কাটতে এসেও তা না পেয়ে হতাশ হয়ে ফিরলেন। অন্যান্যবার অনলাইনে টিকিটের বন্দোবস্ত থাকে, তবে এবার শুধুমাত্র অফলাইনেই ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget