এক্সপ্লোর

Durand Cup: ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ডুরান্ডে আজ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল

Durand Cup 2022: অন্যদিকে পাঁচ বিদেশিকে সই করিয়ে নিয়েছে লাল হলুদ ক্লাব। ম্যাচের আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।

কলকাতা: প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৩-২ গোলে লজ্জার হার হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। আজ ডুরান্ড কাপে (Durand Cup 2022) নিজেদের অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। প্রথম ম্যাচে ঘরের মাঠ যুবভারতীয় ক্রীড়াঙ্গণে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি (Indian Navy)। প্রথম ম্য়াচে নামার আগের দিন ক্লোজড ডোর অনুশীলন করেছিলেন লাল হলুদের ফুটবলাররা। ভিপি সুহের,অনিকেত যাদব, সৌভিক চক্রবর্তীর মতো দেশীয় ফুটবলাররা এবার রয়েছেন ইস্টবঙ্গেলে। অন্যদিকে পাঁচ বিদেশিকে সই করিয়ে নিয়েছে লাল হলুদ ক্লাব। ম্যাচের আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।

কী বললেন লাল হলুদ কোচ?

নতুন মরসুম। নতুন দল। নতুন স্পনসর। একটু দেরিতে হলেও ধীরে ধীরে দলটাকে গুছিয়ে তুলেছে ইস্টবেঙ্গল শিবির। সেই প্রসঙ্গ টেনে এনে স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, ''সকলেই জানে আমাদের সমস্যাটা কোথায়। সব কিছু গুছিয়ে নিতে অনেকটা সময় লেগে গিয়েছে। প্রতিটা প্লেয়ারই নিজেদের মধ্যে অচেনা। কেউ কারও সঙ্গে খেলেনি। সুতরাং বোঝাপড়া তৈরিতে অনেকটা সময় লাগছে।"

লাল হলুদ কোচ আরও বলেন, ''প্রতিপক্ষও আমাদের কাছে অচেনা। সবমিলিয়ে একটা রোমাঞ্চকর ম্যাচ হবে। এই ম্যাচ থেকে আমরা দলকে আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারব। দেড় জন বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামব আমরা। মাঠেই দেখতে পাবেন অর্ধেক বিদেশিটা কে।''

এদিকে কিছুদিন আগেই সরকারিভাবে গাঁটছড়া বেঁধেছে ইস্টবেঙ্গল ও ইমামি গ্রুপ। চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে ইস্টবেঙ্গল ও ইমামির বাঁধন সম্পূর্ণ হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেকথা ইতিমধ্যেই জানানো হয়েছে। এই গাঁটছড়ার ফলে 'ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড'  নামক নতুন এক কোম্পানিও তৈরি হয়েছে।

৯০-র দশকে ইস্টবেঙ্গলের জার্সি স্পনসর ছিল ইমামি। সেই কথাই মনে করিয়ে দিয়ে ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেছিলেন, ''৯০-র দশকের মাঝের দিকে স্পনসর হিসাবে ইস্টবেঙ্গলের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ সফল ছিল। আমাদের এই সম্পর্ককে আবারও নতুনভাবে শুরু করতে খুবই উচ্ছ্বসিত। পাশাপাশি দেশের অন্যতম সেরা ফুটবল দলের উন্নতিতেও আমরা ভীষণ আগ্রহী।''

উল্লেখ্য, ইনভেস্টর বা বিনিয়োগকারী হিসাবেই ইমামি কাজ করবে। খবর অনুযায়ী চুক্তিমতে ইমামির হাতে ক্লাবের ৭৭ শতাংশ শেয়ার এবং ইস্টবেঙ্গলের হাতে ২৩ শতাংশ শেয়ার থাকবে। শেয়ারের মতো বোর্ড সদস্যেও ইমামিরই আধিক্য। বোর্ডে সাত ইমামি সদস্য থাকছেন, সেখানে ইস্টবেঙ্গলের তরফে থাকবেন তিনজন। তবে কতদিনের জন্য চুক্তি করা হয়েছে সেই বিষয়ে সঠিক কিছু বলা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget