এক্সপ্লোর

Durnad Cup 2021: ডুরান্ড কাপের ফাইনালে মহমেডান স্পোর্টিং

ডুরান্ড কাপের সেমি ফাইনালে এফ সি বেঙ্গালুরু ইউনাইটেডকে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল সাদা-কালো ব্রিগেড।

কলকাতা: ১০ জনের এফ সি বেঙ্গালুরু ইউনাইটেডকে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে বেঙ্গালুরু ইউনাইটেড ১০ জনে হয়ে যাওয়ার পর দু’টি গোল করে ম্যাচ জিতে নেয় সাদা-কালো ব্রিগেড।

মহমেডান স্পোর্টিং শেষবার ডুরান্ড কাপ জিতেছিল ২০১৩ সালে। এবার কলকাতায় এই শতাব্দী প্রাচীন প্রতিযোগিতা জয়ের হাতছানি গড়ের মাঠের তৃতীয় প্রধানের সামনে। রবিবার ফাইনালে এফ সি গোয়া ও বেঙ্গালুরু এফ সি-র ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং।

এদিন অবশ্য ম্যাচের শুরুটা দেখে বোঝা যায়নি মহমেডান স্পোর্টিং সহজ জয় পাবে। ২০ সেকেন্ডের মধ্যেই গোল করে বেঙ্গালুরু ইউনাইটেডকে এগিয়ে দেন পেড্রো মানজি। ডুরান্ডের ইতিহাসে এটাই হয়তো দ্রুততম গোল। মহমেডান স্পোর্টিং শুরুতেই গোল খেয়ে গেলেও, প্রাথমিক ধাক্কা কাটিয়ে কিছুক্ষণের মধ্যেই ম্যাচে ফেরে। ৯ মিনিটে গোল করে সমতা ফেরান মার্কাস জোশেফ। এরপর ৩৮ মিনিটে মার্কাসের বাড়ানো বল থেকে গোল করে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দেন ফয়সল আলি। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল মহমেডান স্পোর্টিংয়ের পক্ষে ২-১।

দ্বিতীয়ার্ধে অবশ্য ব্যবধান বাড়াতে পারেননি মার্কাসরা। ৭৮ মিনিটে সমতা ফেরান কিংশুক দেবনাথ। সেই সময় মনে হচ্ছিল, বেঙ্গালুরু ইউনাইটেড হয়তো মহমেডান স্পোর্টিংকে চাপে ফেলে দেবে। কিন্তু নির্ধারিত সময়ের শেষদিকে মানজি লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে যায় বেঙ্গালুরু ইউনাইটেড। এরপর মহমেডান স্পোর্টিংয়ের আর কোনও সমস্যা হয়নি। ১০৩ মিনিটে গোল করে মহমেডান স্পোর্টিংকে এগিয়ে দেন পরিবর্ত ব্র্যান্ডন ভ্যানলালরেমডিকা। সাত মিনিট পর ব্যবধান বাড়ান মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক নিকোলা স্টোয়ানোভিচ।

করোনা আবহে খেলার মাঠে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও, ডুরান্ড কাপে গ্যালারিতে ফিরেছেন দর্শকরা। এদিন মহমেডান স্পোর্টিংকে সমর্থন করতে প্রায় ২৫ হাজার দর্শক ছিলেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget