এক্সপ্লোর

East Bengal: তিন পয়েন্ট হাতছাড়া, জামশেদপুরের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করতে পারাতেই খুশি ইস্টবেঙ্গল কোচ

Carles Cuadrat: শীঘ্রই ম্যাচ ফিট হয়ে দলের প্রথম একাদশে ক্লেটন সিলভা ফিরবেন বলে জানান লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

কলকাতা: ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল (ISL 2023-24) অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। আর প্রথম ম্যাচেই হোঁচট। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল হলুদ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও, গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে ড্র করলেও কিন্তু দলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বেশ খুশি।

ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, 'এই তো সবে মরশুম শুরু হল। আমাদের এখনও অনেক কিছুতেই উন্নতি করতে হবে। তবে দলের খেলোয়াড়রা যে উদ্যম নিয়ে মাঠে পারফর্ম করেছেন, তাতে আমি সন্তুষ্ট। আমরা বেশ কয়েকটি ভাল সুযোগ তৈরি করেছিলাম। আমার মতে তিন পয়েন্ট পাওয়ার জন্য যা যা করণীয়, আমরা সবটাই করেছি। আক্রমণের সময় দারুণ দারুণ জায়গা নিয়েছেন ফুটবলাররা। তবে দিনের শেষে এটাও বুঝতে হবে অন্যদিকের দলটিও পরিকল্পনা তৈরি করে, জয়ের উদ্দেশ্যেই মাঠে নেমেছে।'

ডুরান্ড কাপে রক্ষণভাগে প্রভাবিত করা দুই ইস্টবেঙ্গল তারকা লালচুংনুঙ্গা ও জর্ডন এলসের কেউই কালকের ম্যাচে খেলেননি। লালচুংনুঙ্গা আপাতত জাতীয় দলের সঙ্গে এশিয়ান গেমসে রয়েছেন। অপরদিকে, ডুরান্ড কাপ ফাইনালে চোট পাওয়া এলসে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরেই থাকবেন। পরিবর্তিত ডিফেন্স নিয়ে মাঠে নেমেও এসেছে ক্লিনশিট। সেই কারণেই বেশ খুশি লাল হলুদের স্প্যানিশ কোচ। পাশাপাশি একাধিক গোলের সুযোগ হাতছাড়া হলেও, সেটা খেলারই অঙ্গ বলেই মনে করেন কুয়াদ্রাত।

এদিন দলের তারকা ফরোয়ার্ড তথা গত মরশুমে ক্লাবের সেরা ফুটবলার হওয়া ক্লেটন সিলভা (Cleiton Silva) শুরু থেকে খেলেননি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবেই মাঠে নামেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবলার বাকিদের থেকে বেশ খানিকটা সময় পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে ক্লেটন শীঘ্রই প্রথম একাদশে ফিরবেন এবং তিনি যাতে দ্রুতই ম্যাচ ফিট হতে পারেন, সেই কারণে খাটা খাটনিও করা হচ্ছে বলে জানান লাল হলুদ কোচ।

'ও ধীরে ধীরে ফিট হচ্ছে। আসলে ও অনেকটা পরে দলের সঙ্গে যোগ দিয়েছে। ডুরান্ড কাপে অল্প কিছু মিনিটই খেলার সময় পেয়েছে ক্লেটন। আমাদের সিংহভাগ ফুটবলার যেখানে ৭০০ মিনিটেরও অধিক সময় খেলে ফেলেছে, সেখানে ও মেরেকেটে ৩০০ মিনিট খেলেছে হয়তো। ম্যাচ ফিট হতে তো সময় লাগে। আমরা কিছু অনুশীলন ম্যাচ খেলে ওকে ম্যাচ ফিট করার চেষ্টা করছি। ও প্রচুর খাটছে এবং শীঘ্রই তৈরিও হয়ে যাবে। আমাদের যখন মনে ও প্রথম একাদশে থাকতে পারে, তখনই ওকে একাদশে সুযোগ দেওয়া হবে' বলেন কুয়াদ্রাত। আসন্ন শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে লাল হলুদ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget