এক্সপ্লোর

East Bengal: লাল হলুদে নতুন উইঙ্গার, তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন নন্ধকুমার

Nandhakumar Sekar: ২৭ বছর বয়সি নন্ধকুমার ওড়িশার হয়ে সিংহভাগ ম্যাচই খেলেছিলেন। তিনি মরসুম সব প্রতিযোগিতা মিলিয়ে পড়শি রাজ্যের ক্লাবের হয়ে মোট ১১টি গোল করেছিলেন।

নয়াদিল্লি: গত মরসুমে একেবারেই সন্তোষজনক পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। এর ফলে মরসুম শেষেই চাকরি গিয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের। পুরনো হতাশা ঝেড়ে ফেলে নতুন মরসুম সাফল্য লাভের লক্ষ্যে তৎপর লাল হলুদ শিবির। তাই শেষ মুহূর্তে নয়, আগেভাগেই দল গড়তে আগ্রহী ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই কার্লেস কুয়াদ্রাতকে কোচকে হিসাবে নিয়োগ করেছে লাল হলুদ কর্তৃপক্ষ। এবার দলের উইঙ্গারও ঠিক করে ফেলল তাঁরা।

ধারাবাহিক পারফর্মার

তিন বছরের চুক্তিতে নন্ধকুমার শেখরকে (Nandhakumar Sekar) দলে নিল ইস্টবেঙ্গল। শনিবারই ক্লাবের তরফে সরকারিভাবে নন্ধকুমারকে সই করানোর কথা ঘোষণা করা হল। শেখর গত বছর ওড়িশা এফসির হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন। ওড়িশার প্রথম সুপার কাপ জয় তথা আইএসএলের প্লে-অফের যোগ্যতাঅর্জন করার ক্ষেত্রে নন্ধকুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২৭ বছর বয়সি নন্ধকুমার ওড়িশার হয়ে সিংহভাগ ম্যাচই খেলেছিলেন। তিনি মরসুম সব প্রতিযোগিতা মিলিয়ে পড়শি রাজ্যের ক্লাবের হয়ে মোট ১১টি গোল করেছিলেন।

আইএসএলের ২০টি ম্যাচে ছয়টি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও প্রদান করেছিলেন এই উইঙ্গার। এই দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই চলতি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ কাপে ভারতীয় দলে ডাকও পেয়েছেন তিনি। মরসুম শুরুর আগে এই ইনফর্ম উইঙ্গারকে সই করিয়ে বড় চমক দিল লাল হলুদ। নন্ধকুমারের কাছে ইস্টবেঙ্গলের হয়ে সই করাটা অনেকটা স্বপ্ন সত্যি করার মতোই। 

স্বপ্ন সত্যি

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে নন্ধকুমার বলেন, 'এই দেশের প্রতিটি খুদে ফুটবলারই ইস্টবেঙ্গলের মতো একটা বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখে। আমি বর্তমানে নিজের কেরিয়ারে এমন এক পর্যায়ে রেয়েছি যেখানে আমি নিজের খেলাটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী এবং চ্যালেঞ্জও নিতে চাই। চেন্নাই সিটির হয়ে ২০১৭ সালে খেলার সময়ই আমি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমার প্রথম পেশাদার গোল করি। এবার আমি এই ঐতিহাসিক ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ পাব। ক্লাবের সাফল্যে আমি নিজের সবটা উজাড় করে দেব। লাল হলুদের হয়ে মাঠে নামার আর তর সইছে না।'

 

আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা

সেরা শিরোনাম

Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget