এক্সপ্লোর

East Bengal vs Rainbow AC: প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল, রেনবোর সঙ্গে গোলশূন্য ড্র লাল-হলুদের

CFL 2023: হতশ্রী ফুটবল খেলে লিগের লড়াইয়ে পিছিয়ে পড়ল বিনো জর্জের দল।

কলকাতা: কলকাতা লিগে (CFL 2023) দুই প্রধানের শুরুটা খুব ভাল হয়েছে। মোহনবাগান (Mohun Bagan SG) কলকাতা লিগের শুরুটা দারুণ করেছে। প্রথমে পাঠচক্র, তার পর টালিগঞ্জ অগ্রগামীকেও উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের পাশাপাশি মহমেডান স্পোর্টিংও কলকাতা লিগের শুরুটা করেছে দুরন্তভাবে। নিজেদের ঘরের মাঠে সিএফসি-কে উড়িয়ে দিয়েই অভিযান শুরু করেছে মহমেডান।

কিন্তু কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল শুরুতেই আটকে গেল। হতশ্রী ফুটবল খেলে লিগের লড়াইয়ে পিছিয়ে পড়ল বিনো জর্জের দল। প্রথম ম্যাচেই ড্র করে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে। তাও রেনবোর বিরুদ্ধে। যারা তুলনায় দুর্বল বলেই ধারণা। খেলার ফল গোলশূন্যই থাকল। দিশেহারা ফুটবল খেলল লাল-হলুদ শিবির। গোল করার ব্যর্থতায় ভুগতে হল।

ম্যাচের আগের দিন বিনো জর্জ বলেছেন, ‘আমরা লিগের শুরুটা ভালো করার বিষয়ে আশাবাদী। এবারের কলকাতা লিগে অসংখ্য ম্যাচ রয়েছে। যা তরুণদের নিজেদের তৈরি করতে সুবিধা হবে। ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমরা নিজেদের সেরাটাই দেব।’ 

ম্যাচে অবশ্য কোচের কথার প্রতিফলন দেখা যায়নি। বরং শুরু থেকেই দিশাহীন ফুটবল খেলল ইস্টবেঙ্গল। বিরতির আগে পর্যন্ত হতশ্রী পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। দু'-চারটে গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি তারা। বরং রেনবো অনেক স্বচ্ছন্দ ছিল। ৪৪ মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তন্ময় সুযোগ নষ্ট করেন। বিরতিতে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধেও কোনও গোল হয়নি। খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

২৪ ঘণ্টা আগে সাত গোল দিয়ে শুরু করেছে মহমেডান। পাঁচ গোল মোহনবাগানের। কিন্তু গোলের খাতাই খুলতে পারল না ইস্টবেঙ্গল। কলকাতার অন্য দুই প্রধান বড় জয় দিয়ে শুরু করলেও মুখ থুবড়ে পড়ল লাল হলুদ। ছন্নছাড়া ফুটবলে বৃহস্পতিবার কিশোর ভারতীতে রেনবো অ্যাথলেটিক ক্লাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল।

বিনো জর্জ ম্যাচের পর বলেছেন, 'আমরা হাতে প্রস্তুতির সময় পাইনি। সার্থক মাত্র দু'তিন দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছে। আমাদের ট্রায়ালের পর পুরো দল নিয়ে অনুশীলন করার বেশি সুযোগ পাইনি। একটু সময় দিতে হবে। ভুলভ্রান্তি দেখে নিয়েছি, শুধরানোর চেষ্টা করব। আমার বিশ্বাস এই দল কলকাতা লিগ জেতার ক্ষমতা রাখে। ইস্টবেঙ্গল বহুদিন ট্রফি পায়নি। আমরা সেই লক্ষ্যেই এগব। আশা করছি একটু সময় পেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।'

আরও পড়ুন: ABP Exclusive: শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget