এক্সপ্লোর

Emerging Asia Cup: যশ-নিশান্তের দাপটে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে পাকিস্তানের সামনে ভারত

BCCI: এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত এ। ট্রফি জয়ের যুদ্ধে এবার ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

কলম্বো: প্রথমার্ধে ব্যাট হাতে যশ ধুলের (Yash Dhull) দাপট। দ্বিতীয়ার্ধে বল হাতে নিশান্ত সিন্ধুর (Nishant Sindhu) কামাল। এমার্জিং এশিয়া কাপের (ACC Emerging Asia Cup) সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত এ। ট্রফি জয়ের যুদ্ধে এবার ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

২০২২ সালে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করিয়েছিলেন যশ ধুল ও নিশান্ত সিন্ধু। এবার এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে দুই উঠতি তারকাই ভারতকে কঠিন পরিস্থিতি থেকে জয় এনে দেন। এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত ফের মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। যারা অপর সেমিফাইনালে বড় ব্যবধানে পরাজিত করেছে আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। যদিও গ্রুপ লিগের ম্যাচে ভারতের কাছে হারের মুখ দেখতে হয়েছে মহম্মদ হ্যারিসদের।

টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি 'এ', নেপাল এবং পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধেই প্রথমবার টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ভারত। তবে জয়ের ধারা অব্যাহতই রাখল ভারত।

শুক্রবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সঈফ হাসান। দুই ভারতীয় ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা ভারতের হয়ে শুরুটা খানিকটা মন্থর গতিতে করেন। বড় রানের পার্টনারশিপও গড়তে ব্যর্থ হন তাঁরা। দলগত ২৯ রানেই ভাঙে ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ। ২১ রানে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। তিনি আউট হওয়ার পর নিকিন জোসে এবং অভিষেক শর্মা ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন।

ক্যাপ্টেন যশ ধুলের লড়াকু হাফসেঞ্চুরির সুবাদে ভারত লড়াই করার মতো রান বোর্ডে তুলে নেয়। ৪৯.১ ওভারে ২১১ রানে অল আউট হয়ে যায় ভারত। যশ ধুল দলের হয়ে সব থেকে বেশি ৬৬ রান করেন। ৮৫ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ-এ দল ৩৪.২ ওভারে মাত্র ১৬০ রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে ৮ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন নিশান্ত সিন্ধু। ম্যাচের সেরা হয়েছেন যশ ধুল। ভারত-পাক ফাইনাল রবিবার।

আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget