এক্সপ্লোর

Pakistan Cricket Team: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার

Mohammad Hafeez: আপাতত শ্রীলঙ্কা সফরে ব্যস্ত বাবররা। প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে পাকিস্তান। পিসিবি সূত্রে খবর, শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পরই নতুন নির্বাচক প্রধান বেছে নেওয়া হবে।

করাচি: একটা সময় কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলে (IPL) খেলে গিয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কও হয়েছিলেন। বাবর আজ়মদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে উঠে এল সেই পাক অলরাউন্ডারের নাম।

 
আপাতত শ্রীলঙ্কা সফরে ব্যস্ত বাবররা। দিমুথ করুণারত্নেদের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে পাকিস্তান। পিসিবি সূত্রে খবর, শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পরই নতুন নির্বাচক প্রধান বেছে নেওয়া হবে। সেই দায়িত্ব পেতে পারেন প্রাক্তন পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ় (Mohammad Hafeez)।
 
পিসিবি সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির (CMC) নতুন প্রধান জ়াকা আশরফের পছন্দের প্রার্থী হাফিজ়। গত জুন মাসে সিএমসি-র পুরনো কমিটি খারিজ হয়ে যাওয়ার পর থেকে প্রধান নির্বাচকের পদ ফাঁকাই পড়ে রয়েছে।
 
পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, 'জ়াকা প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ ও হাফিজ়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন। লতিফ খুব একটা আগ্রহ দেখাননি কিন্তু হাফিজ় জানিয়ে দিয়েছেন যে, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। রশিদ বেশি আগ্রহী দুর্নীতি দমন নিয়ে কাজ করতে। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ান ডে ও ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হাফিজ় গত বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রধান নির্বাচকের চ্যালেঞ্জ সামলাতে যে তিনি প্রস্তুত, জানিয়ে দিয়েছেন।'

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান (SL vs Pak)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের পয়েন্ট টেবিলে ভারতকে ধরে ফেললেন বাবর আজমরা।

এই জয়ের ফলে একটি করে টেস্ট ম্যাচের পর একশো শতাংশ জয়ের হার রেখে ভারত ও পাকিস্তান - দুই দল যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত জিতলে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারলে বা ড্র করলে অবশ্য টিম ইন্ডিয়া এগিয়ে যাবে।

২০২২ সালের জুলাই। আরও নিখুঁতভাবে বললে, ১৬-২০ জুলাই - এই পাঁচদিনের সময়সীমা। স্থান গল। বিপক্ষে দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। ৪ উইকেটে সেই ম্যাচ জিতেছিল পাকিস্তান। পাক দলের জেতা শেষ টেস্ট ম্যাচ।

তারপর ঠিক এক বছর পার। মাঝে আর কোনও টেস্ট ম্যাচ জেতেননি বাবর আজমরা (Babar Azam)। অভিশাপ ঘুচল সেই গলে। সেই ১৬-২০ জুলাইয়ের টেস্ট ম্যাচে। জয়ের ব্যবধান? সেই ৪ উইকেট।

আরও পড়ুন: শাহরুখের গলায় প্রকাশ পেল বিশ্বকাপের প্রোমো, উচ্ছ্বসিত নেটিজেনরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget