এক্সপ্লোর

Emerging Asia Cup: ২২ গজে আজ ফের ইন্দো-পাক দ্বৈরথ, ফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামছেন যশ ধূলরা

IND A vs Pakistan A: বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়।

কলম্বো: এমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২২ গজে ২ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারতীয় দল। কারণ গ্রুপ লিগে তারা পাকিস্তানকে একবার হারিয়ে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৬০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ২ স্পিনার নিশান্ত সিন্দু ও মানব সুথারের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সেই ম্যাচে ভারত অধিনায়ক যশ ধূলের ব্য়াট থেকে এসেছিল ৬৬ রানের ইনিংস। 

অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে। অলরাউন্ডার মহম্মদ ওয়াসিম, অধিনায়ক মহম্মদ হ্যারিস, শাহিবজাদা ফারহান, আর্শাদ ইকবাল প্রত্যেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার যােগ্যতা রয়েছে। আবার ভারত এ দলের অধিনায়ক যশ ধূল সহ রিয়ান পরাগ, অভিষেক শর্মা, সাই সুদর্শন, হাঙ্গারগেকরের মত তরুণদের আইপিএলের মঞ্চে ধারাবাহিকভাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।

এর আগে ২০১৩ সালে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। কিন্তু পরের তিনবার খেতাব ঘরে তুলতে পারেনি তারা। একবার ফাইনালে উঠেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারত এ দলকে। সেই নিরিখে এবার সুযোগ রয়েছে অভিষেক শর্মা, সাই সুদর্শনদের সামনে। 

টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি 'এ', নেপাল এবং পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল।

পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ছোটরা আজ যখন এমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে। তখন বড় ভাইরা ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ টেস্টের চতুর্থ দিনের লড়াইয়ে নামবেন। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে এখনও ২০৯ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা। 

দ্বিতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৬ রান তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে ছিলেন ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি। এদিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন মুকেশ। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। আর অভিষেক ম্যাচে তাঁর প্রথম শিকার হলেন ক্রিক ম্যাকেঞ্জি। ব্যক্তিগত ৩২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন তিনি। অর্ধশতরান পূরণ করেন ক্রেইগ ব্রেথওয়েট। ছন্দে ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৭৫ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড হয়ে যান তিনি। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। জারমেইন ব্ল্যাকউড ২০ রানের মাথায় আউট হন জাডেজার বলে। স্লিপে দুরন্ত ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। এলিক আথানাজে দিনের শেষে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১১ রানে অপরাজিত রয়েছেন জেসন হোল্ডার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget