এক্সপ্লোর

Emiliano Martinez: এমবাপের পুতুল নিয়ে বিজয়োল্লাস, বিতর্কে জড়ালেন আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের নায়ক

Argentina Football Team: ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে।

বুয়েনস আইরেস: কাতার বিশ্বকাপে (Qatar 2022) দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা কিপারের স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লাভস। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তবে গোল্ডেন গ্লাভস হাতে পেয়েই তাঁর সেলিব্রেশন অশ্লীল ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে সমালোচনার ঝড় উঠেছিল। ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে।

বিশ্বকাপের ফাইনালের পরে সোনার গ্লাভস হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে বিতর্কে দিবু মার্টিনেজ।

কাতার থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর বুয়েনস আইরেসে মেসিদের ঘিরে উন্মাদনার ঢল নামে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে আর্জেন্তিনার রাজধানীর বিখ্যাত মিনার ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে হুডখোলা বাসে বিজয়যাত্রা করেন লিওনেল মেসিরা। কাতারে কাতারে মানুষ বিশ্বজয়ী দলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সেই শোভাযাত্রাতেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্তিনেজ।

একটি পুতুল ধরেছিলেন আর্জেন্তিনার গোলকিপার। সেই পুতুলের মাথায় ছিল এমবাপের মুখ। দিবু নামে সতীর্থদের কাছে পরিচিত গোলকিপার সমর্থকদের উদ্দেশে ডান হাত নাড়ছিলেন। আর বাঁ-হাতে বুকের কাছে ধরে রেখেছিলেন এমবাপের মুখ বসানো শিশু পুতুলটি। যাতে সকলে সেটি দেখতে পান।

মনে করা হচ্ছে, লাতিন আমেরিকার ফুটবল নিয়ে পরিহাস করা এমবাপের ওপর ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন এমিলিয়ানো। যা থেকে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

দিবালার সাফল্যের মন্ত্র

এক সময় তাঁকে মনে করা হতো, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসিদের সমকক্ষ। কিন্তু মহাতারকাদের উচ্চতায় পৌঁছতে পারেননি পাওলো দিবালা। আর্জেন্তিনার বিশ্বজয়ে অবশ্য বড়সড় অবদান রেখেছেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে মাথা ঠান্ডা রেখে গোল করেছেন। পরাস্ত করেছেন উগো লরিসকে।

কীভাবে টাইব্রেকারে লক্ষ্যভেধ করেছিলেন, দেশে ফিরে তা জানালেন দিবালা। যিনি টাইব্রেকারে আর্জেন্তিনার হয়ে দ্বিতীয় শটটি মেরেছিলেন। তাঁর গোলেই পেনাল্টি শ্যুট আউটে ২-১ এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। দিবালা বলেছেন, 'আমি আড়াআড়ি শট মারতে যাচ্ছিলাম। যেদিকে লরিস ঝাঁপিয়েছিল। তবে সেই সময়ই মনে পড়ে যায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে দিবু (এমিলিয়ানো মার্তিনেজের ডাকনাম) বলেছিল, গোলকিপাররা ভুল করার পরই ঝাঁপায়। তাই সেই সময় গোলের মাঝ বরাবর জোরাল শট মারতে হয়। সেটা লক্ষ্যভ্রষ্ট হয় না।'                                                              

টাইব্রেকারে সেই মন্ত্র মেনেই সফল হন দিবালা। লরিসকে হার মানান। বিশ্বজয়ের আনন্দে ভাসছেন দিবালা। তিনি বলেছেন, 'মানুষ এখন জানে যে, আমিই পাওলো। আমি খুব খুশি। এত মানুষ আমাকে দেখতে এসেছেন ভিড় করে।'             

আরও পড়ুন: কলকাতার মাঠ হোক বা খাবার, অভিযোগ করেননি মেসি, আর্জেন্তিনার বাংলা সফরের স্মৃতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget