এক্সপ্লোর

ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত তৈরি করাই এই দলের লক্ষ্য, কোচ হিসাবে পুনর্নিযুক্ত হয়ে বললেন শাস্ত্রী

তাঁর অধীনে বিরাট কোহলিরা যে ভাল খেলেছেন, মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী

অ্যান্টিগা: ভারতীয় দলের কোচ হিসাবে পুনর্নিবাচিত হয়ে রবি শাস্ত্রী জানালেন, তাঁর লক্ষ্য হল দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার সময় যেন সন্ধিক্ষণটা মসৃণ হয় সেটা নিশ্চিত করা। পাশাপাশি জানিয়ে দিলেন, টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষানিরীক্ষা চলবে। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'আগামী দুবছর সন্ধিক্ষণটা যাতে মসৃণ হয় নিশ্চিত করতে চাই। কারণ প্রচুর তরুণ দলে আসবে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। পাশাপাশি টেস্ট ক্রিকেটেও অনেক তরুণ সুযোগ পাবে। আরও তিন-চারজন বোলারকে শনাক্ত করতে হবে। সেগুলোই চ্যালেঞ্জ। ২৬ মাস পরে যখন দায়িত্বের মেয়াদ শেষ হবে, তখন দলকে সুখী জায়গায় দেখতে চাই। যাতে ভবিষ্যতের সামনে দৃষ্টান্ত রাখতে পারে ছেলেরা।' শাস্ত্রী আরও বলেছেন, 'আমার দৃঢ় বিশ্বাস এই দলটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। মাঠে যতক্ষণ খেলছে শুধু সেই সময়টা নয়, তার পরেও উদাহরণ তৈরি করতে হবে। এমন একটা ছাপ রাখতে হবে যাতে কয়েক দশক পরেও অন্যান্য দল আমাদের অনুকরণ করতে চায়। সেটাই আমাদের ইচ্ছা। আণরা সেই রাস্তাতেই হাঁটছি।' শাস্ত্রী যোগ করেছেন, 'উন্নতির জায়গা সব সময়ই রয়েছে। তবে এত তরুণ ক্রিকেটারের উঠে আসাটা উত্তেজক ব্যাপার। যদি দুর্দান্ত কিছু করা তোমার লক্ষ্য হয় এবং যদি নিজেদের জন্য একটা মান ঠিক করতে হয়, তাহলে খুঁটিনাটি ব্যাপারেও মনোনিবেশ করতে হবে।' তাঁর অধীনে বিরাট কোহলিরা যে ভাল খেলেছেন, মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী। বলেছেন, 'গত দু-তিন বছরের পারফরম্যান্স দেখলে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছি আমরা। তবে একটা মান ছেলেরা তৈরি করেছে। এবার ওদেরই সেই মানটা আরও বাড়াতে হবে। আর কোনও রাস্তা নেই। চেষ্টা করতেই হবে। তাতে ফলাফলে প্রভাব পড়লেও দলের জন্য সেরা কম্বিনেশনটা বোঝা যাবে।' শাস্ত্রী যোগ করেছেন, 'গত চার-পাঁচ বছরে ফিল্ডিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দল হতে চাই আমরা। তাই এই দলে খেলার স্বপ্ন দেখলে ফিল্ডিংয়ে জোর দিতেই হবে। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। সকলে মিলে পরবর্তী পর্যায়ে পৌঁছনোর চেষ্টা করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget