এক্সপ্লোর

England Playing 11: কোহলিদের উদ্বেগ বাড়িয়ে ফিট অ্যান্ডারসন, পঞ্চম টেস্টের একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড

Ind vs Eng: সিরিজের পঞ্চম তথা ভাগ্য নির্ধারক শেষ টেস্টে ইংল্যান্ডের (Ind vs Eng) সেরা দুই পেস অস্ত্র, ব্রড-অ্যান্ডারসনকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের।

বার্মিংহ্যাম: তিনি বরাবর ভারতীয় দলের, বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) কাছে বড় কাঁটা। তাঁর বলের বিষাক্ত স্যুইং সামলাতে না পেরে বারবার বিধ্বস্ত হতে হয়েছে ভারতীয় ব্যাটিংকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পেসার হিসাবে টেস্টে ছশো উইকেটের মাইলস্টোন পেরিয়েছেন। কিংবদন্তি সেই জেমস অ্যান্ডারসন (James Anderson) ফিট। ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে তিনি খেলবেন। অ্যান্ডারসনকে রেখেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড।

সঙ্গে রয়েছেন স্টুয়ার্ট ব্রডও (Stuart Broad)। যার অর্থ, সিরিজের পঞ্চম তথা ভাগ্য নির্ধারক শেষ টেস্টে ইংল্যান্ডের (Ind vs Eng) সেরা দুই পেস অস্ত্র, ব্রড-অ্যান্ডারসনকে সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারেননি অ্যান্ডারসন। তাতে অবশ্য ইংল্যান্ডের হোয়াইটওয়াশে সমস্যা হয়নি। কেন উইলিয়ামসনদের ৩-০ হারিয়ে সিরিজ জিতে নেন বেন স্টোকসরা। এবার অ্যান্ডারসনও ফিট। ফলে ভারতের বিরুদ্ধে প্রায় সর্বশক্তি নিয়ে নামছে ইংল্যান্ড।

প্রায় লিখতে হচ্ছে কারণ, চোটের জন্য ইংল্যান্ডের টেস্ট দলের নিয়মিত উইকেটকিপার বেন ফোকস ফিট নন। তিনি এই ম্যাচে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন স্যাম বিলিংস।

 

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম টেস্টে শুধু যে সিরিজের ফয়সালা হবে তাই নয়, সম্ভবত এই ম্যাচ ক্রিকেটের এক বিবর্তনের সাক্ষীও থাকবে। কীভাবে?

ক্রিকেটের রোমাঞ্চ আরও বাড়াতে এবার ফিল্ডারের হেলমেটে ক্যামেরা ব্যবহার করতে চলেছে সম্প্রচারকারী চ্যানেল। টিভিতে ম্যাচ দেখার আনন্দ বহুগুণ বেড়ে যাবে বলে সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়েছে। টেস্ট ম্যাচে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড়ের হেলমেটে একটি ক্যামেরা বসানো থাকবে।

সূত্রের খবর, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তাঁর হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে৷ টেস্ট ক্রিকেটে এটিই প্রথম। আইসিসি ও ইসিবি ছাড়পত্র দিয়েছে।

ইংল্যান্ডের ঘোষিত একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), ম্যাথু পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন: শার্দুলকে কী নামে ডাকেন সতীর্থরা? জানালেন পেসার নিজেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget