এক্সপ্লোর

কেদারের লড়াই ব্যর্থ, ইডেনে ৫ রানে হার ভারতের

কলকাতা: ইডেনে হোয়াইটওয়াশ হল না। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে অসাধারণ লড়াই করেও ইংল্যান্ডের কাছে পাঁচ রানে হেরে গেল ভারত। কাজে লাগল না কেদার যাদবের (৯০) অসাধারণ ইনিংস। সিরিজের ফল হল ২-১। এবারের ভারত সফরে প্রথম জয় পেল ইংল্যান্ড। এদিন ইডেনে নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়। চোটের জন্য দলের বাইরে থাকতে হয় বাঁ হাতি ওপেনার শিখর ধবনকে। তাঁর বদলে খেলেন অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করে ইংল্যান্ড। বড় রান করেন ওপেনার জেসন রয় (৬৫), জনি বেয়ারস্টো (৫৬) ও বেন স্টোকস (৫৭ অপরাজিত)। ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ৪৯ রানে ৩ উইকেট এবং রবীন্দ্র জাডেজা ৬২ রানে ২ উইকেট নেন। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই অজিঙ্ক রাহানে (১) ও লোকেশ রাহুলের (১১) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর বিরাট (৫৫) ও যুবরাজ সিংহের (৪৫) হাত ধরে ঘুরে দাঁড়ায় ভারত। কিন্তু বিরাট, যুবরাজ ও মহেন্দ্র সিংহ ধোনি (২৫) ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে যায় ভারত। এই অবস্থা থেকে দলের হাল ধরেন হার্দিক পাণ্ড্য (৫৬) ও কেদার। হার্দিক একদিনের ম্যাচে প্রথম অর্ধশতরান করলেন। এই জুটিতে ১০৪ রান যোগ হয়। গোটা মাঠ যখন ধরে নিয়েছে, এই জুটিই ভারতকে ম্যাচ জিতিয়ে দেবে, ঠিক তখনই বেন স্টোকসের বলে বোল্ড হয়ে যান হার্দিক। এরপর কেদারের সঙ্গে যোগ দেন রবীন্দ্র জাডেজা। শেষ চার ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪১ রান। ৪৭তম ওভারের শেষ বলে ক্রিস উকসের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাডেজা (১০)। এরপর ক্রিজে আসেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তিনি মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর ব্যাট করতে আসেন ভুবনেশ্বর কুমার। ৪৯তম ওভারে সাত রান নেন কেদার। ফলে শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। উকসের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন কেদার। পরের বলে বাউন্ডারি। তৃতীয় ও চতুর্থ বলে কোনও রান করতে পারেননি কেদার। পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। শেষ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু ভুবনেশ্বর কোনও রান করতে পারেননি। ৯ উইকেটে ৩১৬ রান করে ভারত। ফলে জয় পায় ইংল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget