এক্সপ্লোর

কোহলির উপহারের দেওয়া ব্যাট দিয়েই ভারতে ত্রিদেশীয় সিরিজে খেলবেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েল

নয়াদিল্লি : বিরাট কোহলির উপহার দেওয়া ব্যাট দিয়েই ভারতে আসন্ন ত্রিদেশীয় টি ২০ সিরিজে খেলবেন ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট। মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে ভারতে হারিয়ে যে ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের সদস্য ছিলেন ড্যানিয়েল। ২০১৪-তে কোহলির প্রতি নিজের অনুরাগের কথা প্রকাশ্যে জানিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন ইংল্যান্ডের এই মহিলা ক্রিকেটার। ট্যুইটার মারফত্ কোহলিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। আসলে ২০১৪-র টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির দুরন্ত ব্যাটিং দেখে তাঁর এতটাই অনুরাগী হয়ে ওঠেন ড্যানিয়েল যে, বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। ওই বছরেরই শেষের দিকে ডার্বিশায়ারে ভারত ও ইংল্যান্ডের গা-ঘামানোর ম্যাচের সময় কোহলি ড্যানিয়েলকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। চলতি মাসেই ত্রিদেশীয় টি ২০ সিরিজে খেলতে ভারতে আসছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টে কোহলির দেওয়া ব্যাটটি ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন ড্যানিয়েল। এই সিরিজে ভারত, ইংল্যান্ডের পাশাপাশি অংশ নেবে অস্ট্রেলিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে এই টুর্নামেন্টের খেলা। একটি সাক্ষাত্কারে ড্যানিয়েল জানিয়েছেন, তিনি এখন ব্যাটটি ব্যবহার করছেন। তাঁর কথায়, এই ব্যাট চাবুকের মতো চলতে পারে এবং আগামী ২৩ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেন করতে নামার সময় তিনি এই ব্যাট নিয়েই নামবেন। আগামী ২৫ মার্চ ইংল্যান্ড ভারতের মুখোমুখি হবে। ড্যানিয়েল জানিয়েছেন, যে ব্যাটে তিনি সেঞ্চুরি করেছিলেন, তা ভেঙে গিয়েছে কিছুদিন আগে। তাই এখন তিনি কোহলির দেওয়া ব্যাটে খেলবেন। কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছেন, সে কথাও স্মরণ করেছেন ড্যানিয়েল। তিনি বলেছেন, ট্যুইট করার কয়েক মিনিট পরেই দেখি হাজার খানেক ফেভারিট ও রিট্যুইট। সারা ভারতে তখন ব্যাপারটা ছড়িয়ে পড়েছে। অনেকে বাবাকে ইমেল করতে শুরু করেন। ড্যানিয়েল জানিয়েছেন, বাবা প্রথমে বলেন, ট্যুইটারে এসব করা একেবারেই উচিত নয়। আসলে ওরা ব্যাপারটি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। আমি তখন বলি, ঠিক আছে, দুঃখিত। ভুল বানানে কোহলির নাম লেখা ব্যাটের ছবি পোস্ট করে ট্রোলডও হয়েছিলেন ড্যানিয়েল। ২৬ বছরের এই মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ৫৩ একদিনের ম্যাচে ১৭.২০ গড়ে ৬০২ রান করেছেন। ৭৩ টি ২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৬৫৭ রান। গড় ১৪.৯৩। একইসঙ্গে একদিনের ম্যাচে ২৭ এবং টি ২০ তে ৪৬ টি উইকেটও নিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget