এক্সপ্লোর

পেনাল্টি শ্যুট আউটে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড

মস্কো: টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড। খেলার ফল ১-১ থাকার পর পেনাল্টি শ্যুট আউটে জেতে ইংল্যান্ড। রাশিয়ায় তাঁর ৬ নম্বর গোলে একটি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের নজির হ্যারি কেনের। ধরে ফেললেন গ্যারি লিনেকারকে। ১৯৯০, ১৯৯৮ , ২০০৬ ... বিশ্বকাপের ইতিহাসে তিনবার টাইব্রেকারে হারের রেকর্ড ছিল ইংল্যান্ডের নামে। এমনকি ১৯৯৬-র ইউরো কাপে টাইব্রেকারে গোল করতে পারেননি এখনকার ইংল্যান্ড কোচ। সেই সাউথগেটের কোচিংয়েই ইতিহাসটা বদলে গেল। এই প্রথম টাইব্রেকারে ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড। কলম্বিয়ার বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। রাশিয়া বিশ্বকাপে তাঁর ৬ নম্বর গোল...একটি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের নজির। গ্যারি লিনেকারকে ছুঁলেন ইংল্যান্ড অধিনায়ক। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। পরের ৩০ মিনিট কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কলম্বিয়ার রাদামেল ফালকাও প্রথম শটেই গোল করেন। ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে প্রথম শট নিতে গিয়ে বল জালে জড়িয়ে দেন হ্যারি কেন। দ্বিতীয় শটে কলম্বিয়ার হয়ে গোল করেন কুয়াদ্রাদো। ইংল্যান্ডও ২-২ করে দেয় মার্কাস রাশফোর্ডের শটে । জোস পেকারম্যানের দলের হয়ে তৃতীয় শট নিতে গিয়ে কেনও ভুল করেননি লুইস মুরিয়াল। তৃতীয় শট ইংল্যান্ডের। এবার বাঁদিকে ঝাপিয়ে জর্ডন হেন্ডারসনকে গোল করতে দেননি কলম্বিয়ার গোলকিপার ডেভিড অস্পিনা । গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের সেলিব্রেশন দীর্ঘস্থায়ী হল না, যখন চার নম্বর শট বারে মারলেন ম্যাতিয়াস উরিবে। ইংল্যান্ডের হয়ে এবার শট নিতে এসে বল জালে জড়িয়ে দেন কায়রন ট্রিপিয়া। টাইব্রেকারের শেষ শটে ইংল্যান্ডের গোলকিপার জর্ডন পিকফোর্ড বাঁচিয়ে দেন কার্লোস বাকা-র কিক্। ম্যাচ জিততে গোল করতেই হত ইংল্যান্ডকে। এরিক ডায়ার ইংল্যান্ডকে তোলেন শেষ আটে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবার মুখোমুখি সুইডেনের। ৭ জুলাই খেলা হবে সামারায়। ১৯৯০ সালের পর ফের বিশ্বকাপের শেষ চারে ওঠার হাতছানি ইংল্যান্ডের সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget