এক্সপ্লোর

এবার একদিনের আন্তর্জাতিকে ৫০০ রান করাই লক্ষ্য ইংল্যান্ডের, বলছেন ইয়ন মর্গ্যান

নটিংহ্যাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতকাল ট্রেন্টব্রিজে ৬ উইকেটে ৪৮১ করে একদিনের আন্তর্জাতিকে নয়া রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তবে এখানেই থেমে থাকতে নারাজ ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি জানিয়েছেন, এবার ৫০০ রান করাই তাঁদের লক্ষ্য। গতকাল ২৪২ রানে জিতেছে ইংল্যান্ড। মর্গ্যান মাত্র ২১ বলে অর্ধশতরান করেছেন। একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এটাই দ্রুততম অর্ধশতরান। এই জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় আমরা ৫০০ রান করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। দু’বছর আগে ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিরুদ্ধে আমরা ৩ উইকেটে ৪৪৪ রান করেছিলাম। এবার ৫০০ রান করতে চাই আমরা। আমরা সারা ম্যাচে যে মানসিক কাঠিন্য দেখিয়েছি, সেটা আমার সবচেয়ে ভাল লেগেছে।’ এই ম্যাচে ১৪৭ রান করা অ্যালেক্স হেলস বলেছেন, ‘মর্গ্যান যখন ব্যাট করতে নামে, ও বলে, আমরা যদি কোনওদিন ৫০০ রান করতে পারি, তাহলে এটাই সেরা সুযোগ। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’ পাকিস্তানের বিরুদ্ধে দলের ৪৪৪ রানের ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হেলস। সেই ম্যাচে তিনি করেছিলেন ১৭১ রান। ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। জনি বেয়ারস্টো করেন ১৩৯ রান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটনও মর্গ্যানের দলের প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়া এই নিয়ে গত ১৬টি একদিনের ম্যাচের মধ্যে ১৪টিতেই হারল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘কার্ডিফে উইকেটকিপিং করার সময় আমার মাথায় বল লাগার পর যন্ত্রণা হচ্ছিল। কিন্তু এই ম্যাচে আরও যন্ত্রণা হয়েছে। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলছি। কিন্তু এটাই জীবনের কঠিনতম দিন ছিল। আমরা যেগুলি করার চেষ্টা করেছি, তার কোনওটাই কাজে লাগেনি। কিন্তু ওরা যা করতে চেয়েছে সেটাই হয়েছে। সাধারণত এটা এক বা দু’ঘণ্টা ধরে চলে। তারপর দুটো উইকেট পাওয়া যায়। কিন্তু এই ম্যাচে সেটা হয়নি। ওরা যেভাবে বল মেরেছে, সেটা এর আগে আমি কোনওদিন দেখিনি।’

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget