এক্সপ্লোর

IND vs ENG: দুর্বল রুটদের বিরুদ্ধে বাকি ৩ ম্যাচেও জয়ের সম্ভাবনা দেখছেন গাওস্কর

ভারতীয় দলের ইংল্য়ান্ড সফরে পারফর্ম দেখার পর সুনীল গাওস্কর মনে করছেন বাকি তিন টেস্টেও জয় ছিনিয়ে নেবে বিরাট বাহিনী। এমনকী ইংল্যান্ডের পারফরম্যান্সকে খোঁচা দিয়ে 'টু ম্যান টিম' বলেও সম্বােধন করেছেন।

লর্ডস: প্রথম টেস্টে জয়ের দোরগোড়া থেকে ড্র। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়। ভারতীয় দলের ইংল্য়ান্ড সফরে পারফর্ম দেখার পর সুনীল গাওস্কর মনে করছেন বাকি তিন টেস্টেও জয় ছিনিয়ে নেওয়া উচিত বিরাট বাহিনীর। এমনকী ইংল্যান্ডের পারফরম্যান্সকে খোঁচা দিয়ে 'টু ম্যান টিম' বলেও সম্বােধন করেছেন। ৫ ম্যাচের সিরিজে ভারত ৪-০ ব্যবধানে জয় পাবে বলে মনে করেন তিনি। 

লর্ডসে ভারতের জয়ের পর এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, 'ইংল্য়ান্ড টু ম্যান টিম। ওদের শুধুমাত্র জো রুট ও জিমি অ্যান্ডারসন রয়েছে প্রতিরোধ গড়ার মতো। সম্মানের সঙ্গে বলতে চাই এই দলকে দেখে কখনওই মনে হচ্ছে না যে এটা সঠিক টেস্ট দল। যারা যারা খেলছেন তাঁদেরও দায়িত্বশীল মনে হচ্ছে না।'

ভারতের পেস অ্যাটাকের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে ইংল্য়ান্ডের ব্যাটিং লাইন আপকে। রুট ছাড়া কেউই লর্ডসে ২ ইনিংসে রান পাননি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি আরও বলেন, 'ওদের ব্যাটসম্যানদের টেকনিক সত্যিই ভীষণ ভয়াবহ। ওপেনিং ব্যাটসম্যানদের টেকনিক হাস্যকর। ওদের তিন নম্বর ব্যাটসম্যান হাসিব হামিদকে দেখে ভীষণ নার্ভাস লেগেছে। রুট ও বেয়ারস্টোই একমাত্র লড়াই দেওয়ার মতো। যদি ওরা না খেললে গোটা দলে আর কিছুই নেই। বাটলার অসাধারণ সাদা বলের ক্রিকেটার। কিন্তু লাল বলের ক্রিকেটে ওর কার্যকরীতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।'

লর্ডসে রূপকথার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিয়েছে বিরাট কোহলিরা। চতুর্থ ইনিংসে ২৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১২০ রানে অল আউট হয়ে যায় বিরাট বাহিনী। ম্যাচে শতরান হাঁকিয়েছেন কে এল রাহুল। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন ভারতের রাহানে ও শামি। ইংল্য়ান্ডের জো রুট শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। তবে তাঁর শতরান দলের কোনও কাজে আসেনি। আগামী ২৫ অগাস্ট থেকে হেডিংলেতে তৃতীয় টেস্টে খেলতে নামবে ২ দল।

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget