এক্সপ্লোর

ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই, প্রশংসায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা

বিশ্বকাপের ফাইনালের মহাকাব্যিক লড়াই ফুটবল ও রাগবি নিয়ে আসক্ত দুটি দেশ-ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রীড়াপ্রেমীদের নজর টেনেছে ক্রিকেটের প্রতি। দুই দেশের প্রধানমন্ত্রীরা ক্রিকেট বিশ্বকাপে তাঁদের জতীয় দলের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

লন্ডন ও ওয়েলিংটন: বিশ্বকাপের ফাইনালের মহাকাব্যিক লড়াই ফুটবল ও রাগবি নিয়ে আসক্ত দুটি দেশ-ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রীড়াপ্রেমীদের নজর টেনেছে ক্রিকেটের প্রতি। দুই দেশের প্রধানমন্ত্রীরা ক্রিকেট বিশ্বকাপে তাঁদের জতীয় দলের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ৪৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী টেরেসা মে। ১০, ডাউনিং স্ট্রিটে তাঁর সরকারি বাসভবনে ইংল্যান্ডের প্লেয়ারদের মে বলেছেন, ক্রিকেটের প্রেমে ফের দেশবাসীকে মজিয়েছেন আপনারা। মে বলেছেন, ফাইনাল শুধু ক্রিকেটের সেরাটাই দেখা গেল না, সেইসঙ্গে খেলাধূলোর সঙ্গে যুক্ত সাহস,দৃঢ়তা, খেলোয়াডি মানসিকতা, নাটকীয়তা, অবিশ্বাস্য দক্ষতা ও এমনকি ভাগ্যের কিছুটা মাহাত্ম্যর মতো বিষয়গুলি আরও একবার তুলে ধরল। সমস্ত মিলিয়ে ফাইনালটা হয়ে উঠল রোমাঞ্চকর। হয়ে উঠল বর্তমান সময়ের ক্রীড়াক্ষেত্রে অন্যতম দর্শনীয় লড়াই। ইংল্যান্ডে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়। আর নিউজিল্যান্ডে রাগবির অনুরাগীদের সংখ্যা প্রচুর। এমন দুটি দেশে বিশ্বকাপের ফাইনালের টানটান উত্তেজনাকর লড়াই ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আদায় করে নিয়েছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, একটা বড় টুর্নামেন্টের এটা একটা যথাযোগ্য সমাপ্তি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ব্ল্যাক ক্যাপস ব্রিগেডের চোয়ালচাপা লড়াই ও খেলোয়াড়োচিত মানসিকতায় ফাইনালের মহারণে পরাজয় মেনে নেওয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, একথা একেবারেই অনস্বীকার্য যে, এটা ছিল একটা অবিশ্বাস্য ম্যাচ। সুপার ওভারে তীব্র উত্তেজনায় কাঁপছিল পুরো দেশ। ইংল্যান্ডকে অভিনন্দন। আর ব্ল্যাক ক্যাপসদের জন্য গর্বিত বোধ করছি। কী অসাধারণ একটা দল।

সেরা শিরোনাম

IND vs WI: ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
Bengal vs Delhi Day 1 Highlights: কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
Hasan Mahmud: আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget