এক্সপ্লোর

India vs England 2021: বিদেশে প্রথম সেঞ্চুরি, রোহিতকে নিয়ে উচ্ছ্বসিত সহবাগ-লক্ষ্মণরা

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার। এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করলেন হিটম্যান। তাও মঈন আলির বলে ছক্কা হাঁকিয়ে।

ওভাল: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মার (Rohit Sharma)। এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করলেন হিটম্যান। তাও মঈন আলির বলে ছক্কা হাঁকিয়ে। মইন আলিকে ছক্কা হাঁকিয়ে শতরান করার ভিডিও এই মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। কে এল রাহুল বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তবে রোহিত একই ছন্দে ব্যাট করে যান। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।

প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা চেনা ছন্দে ফিরেছেন। রোহিত শর্মা এবং কে এল রাহুল প্রথম উইকেটে ৮৩ রান যোগ করেন। রাহুল আউট হয়ে যাওয়ার পর চেতেশ্বর পূজারাকে নিয়ে লড়াই চালান রোহিত। সেই সঙ্গে বিদেশের মাটিতে টেস্টে শতরান না পাওয়ার আফসোসটাও মিটিয়ে নেন রোহিত। প্রথম ইনিংসে রোহিত মাত্র ১১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করে আউট হলেন।

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির গণ্ডি টপকানো মাত্রই ইংল্যান্ডের মাটিতে সফরকারী দলের ওপেনার হিসেবে অনবদ্য এক নজির গড়েন রোহিত শর্মা। বিদেশি ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাঠে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকান তিনি। যে রেকর্ড এতদিন ছিল এককভাবে ডেভিড ওয়ার্নারের ঝুলিতে। সেই রেকর্ড ছুঁলেন রোহিত।

রোহিতের সেঞ্চুরির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা। বেঙ্কটেশ প্রসাদ ট্যুইট করেছেন, 'সব ধরনের ক্রিকেটে ভারতের সেরা ব্যাটসম্যান। অসাধারণ সেঞ্চুরি। দারুণভাবে সেঞ্চুরির রান করলে। সিরিজে এর গুরুত্ব অপরিসীম।'

ভি ভি এস লক্ষ্মণের ট্যুইট, 'বিশ্বমানের ব্য়াটসম্যানের কাছে বিশ্বমানের ইনিংস। তোমাকে সেলাম রোহিত শর্মা। সিরিজের মোড় ঘুরিয়ে দিতে পারে এই ইনিংস।'

বীরেন্দ্র সহবাগের ট্যুইট, 'শানদার, জবরদস্ত, জিন্দাবাদ। সময় খারাপ গেলে কঠিন চরিত্ররা জ্বলে ওঠে।'

মুনাফ পটেলের ট্যুইট, 'সেঞ্চুরি করার ধরন দেখে উচ্ছ্বসিত। যে হিটম্যান নামে পরিচিত, তার কাছে এটাই প্রত্যাশিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget