এক্সপ্লোর

North Macedonia vs Netherlands, Ukraine vs Austria Match Highlights: নর্থ ম্যাসিডোনিয়াকে উড়িয়ে নক-আউটে হল্যান্ড, গ্রুপে দ্বিতীয় অস্ট্রিয়া

UEFA EURO 2021 Group C final matches: নর্থ ম্যাসিডোনিয়াকে ৩-০ উড়িয়ে দিল হল্যান্ড। গ্রুপ সি-র অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে অস্ট্রিয়া।

আমস্টারডাম: এবারের ইউরো কাপ যত এগোচ্ছে, ততই কমলা ঝড় তীব্রতর হচ্ছে। প্রথম ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে ৩-২ গোলে জিততে হয়েছিল হল্যান্ডকে। পরের ম্যাচে অস্ট্রিয়াকে সহজেই ২-০ গোলে হারিয়ে দেন মেমফিস ডিপেরা। প্রথম দুই ম্যাচ জিতে তাঁরা আগেই নক-আউটে যাওয়া নিশ্চিত করেছিলেন। আজ গ্রুপ সি-র তৃতীয় তথা শেষ ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটে গেল হল্যান্ড। এদিন একই সময়ে অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সি-র দ্বিতীয় দল হিসেবে নক-আউটে গেল অস্ট্রিয়া। 

আজকের ম্যাচটি হল্যান্ডের কাছে কার্যত নিয়মরক্ষার ছিল। কিন্তু সেই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল হল্যান্ড। জোড়া গোল করেন জর্জিনিও উইনালদাম। তিনি ৫১ ও ৫৮ পরপর দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করেন। তার আগে ২৪ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মেমফিস ডিপে। 

অন্যদিকে, নক-আউটে যেতে হলে ইউক্রেনের বিরুদ্ধে জিততেই হত অস্ট্রিয়াকে। ২১ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ক্রিস্টোফ বৌমাগার্টনার। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে থাকল অস্ট্রিয়া।

এবারের ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরুটা ভাল করেছিল অস্ট্রিয়া। যদিও দ্বিতীয় ম্যাচে তারা হল্যান্ডের কাছে ০-২ গোলে হেরে যায়। এরপর আজকের ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে চলে গেল অস্ট্রিয়া।

অন্যদিকে, প্রথম ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারের পর দ্বিতীয় ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয় ইউক্রেন। তাদের নক-আউটে যেতে হলে আজকের ম্যাচ জিততেই হত। কিন্তু অস্ট্রিয়ার কাছে হেরে নক-আউটে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। 

নর্থ ম্যাসিডোনিয়া তিনটি ম্যাচই হেরে গেল। আজ তাদের অধিনায়ক গোরান পান্ডেভের দেশের হয়ে ১২২-তম ম্যাচ ছিল। এটাই আন্তর্জাতিক ফুটবলে তাঁর শেষ ম্যাচ ছিল। খেলার আগে তাঁকে সম্মান জানিয়ে হল্যান্ডের জার্সি উপহার দেওয়া হয়। দল হেরে গেলেও, সম্মানের সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন পান্ডেভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: একাধিকবার জীবনদান পেয়েও বড় রান পেলেন না রোহিত, শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত
একাধিকবার জীবনদান পেয়েও বড় রান পেলেন না রোহিত, শতরানের গণ্ডি পার করেই দ্বিতীয় উইকেট হারাল ভারত
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget