এক্সপ্লোর

লারার দলও ভারতে টেস্ট ম্যাচ জিততে পারেনি, সমালোচকদের জবাব জেসন হোল্ডারের

হায়দরাবাদ: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। আজ সমালোচকদের পাল্টা জবাব দিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর কটাক্ষ, ন’য়ের দশকে ব্রায়ান লারার আমলে শক্তিশালী দলও ভারতের মাটিতে টেস্ট জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে শেষবার টেস্ট ম্যাচ ড্র করতে পেরেছিল ১৯৯৪ সালে। মোহালির সেই ম্যাচে ৯১ রান করেন লারা। এই কিংবদন্তী ভারতের মাটিতে এই একটিই টেস্ট সিরিজ খেলেন। চলতি সিরিজে প্রথম টেস্টে তিন দিনেরও কম সময়ে ইনিংস ও ২৭২ রানে হেরেছে ক্যারিবিয়ানরা। এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হোল্ডার বলেছেন, ‘আমরা এক নম্বর দলের বিরুদ্ধে তাদের মাঠে খেলছি। ইতিহাস বলছে, আমরা ১৯৯৪ থেকে এখানে একটিও টেস্ট ম্যাচ জিততে পারিনি। ব্রায়ান লারা সহ ওয়েস্ট ইন্ডিজের মহান ক্রিকেটাররা এই সময় খেলেছেন।’ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কার্ল হুপার বলেছেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের তরুণ ক্রিকেটাররা শুধু টি-২০ খেলতেই আগ্রহী। তিনি অবশ্য কারও নাম করেননি। হুপারের এই মন্তব্যের বিরোধিতা করে হোল্ডার বলেছেন, ‘সবারই নিজস্ব মতামত আছে। আমি নিজের ও দলের খেলার বিষয়টি নিয়েই ভাবছি। কে কী বলছে সেটা নিয়ে ভাবার কোনও কারণ নেই। সমালোচকরা কোনওদিনই চুপ করবে না। তবে শুধু ক্রিকেট খেলেই তাদের চুপ করানোর চেষ্টা করা যেতে পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget