এক্সপ্লোর

সবকিছু এক জায়গা থেকে হচ্ছে না, করুণ নায়ারের বাদ পড়া প্রসঙ্গে বিরাট কোহলি

রাজকোট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে করুণ নায়ারের বাদ পড়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘নির্বাচকরা ইতিমধ্যেই এ বিষয়ে মন্তব্য করেছেন। আমি এ বিষয়ে কিছু বলার জায়গায় নেই। নির্বাচকরা তাঁদের কাজ করছেন। সুবিধামতো সবকিছু একত্রিত করা যেতে পারে। তবে সবাই নিজের কাজ করছে। বাইরে থেকে কে কী বলছে, সেদিকে কেউ মন দিচ্ছে না। যখন একজন এ বিষয়ে মন্তব্য করেছেন, তখন সেই বিষয়টি ফের উত্থাপন করা উচিত নয়। আমি যতদূর জানি, প্রধান নির্বাচক ইতিমধ্যেই সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। তাই আমার এ বিষয়ে মন্তব্য করার দরকার নেই। দল নির্বাচন আমার কাজ না। দলগতভাবে আমাদের যা করার সেটাই করছি। সবার নিজের কাজের বিষয়ে ওয়াকিবহাল হওয়া উচিত।’ ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে সুযোগ পাননি নায়ার। ওভালে পঞ্চম টেস্টে খেলার সুযোগ পান হনুমা বিহারী। একটি টেস্টেও খেলার সুযোগ না পাওয়ার পর এবার দলেই নেই নায়ার। তাঁর বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচকদের সমালোচনা করেছেন হরভজন সিংহ। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘সবার বোঝা উচিত, সব জায়গায় যৌথ সিদ্ধান্ত নেওয়া হয় না। সবাই মনে করছেন, এক জায়গা থেকেই সবকিছু হচ্ছে। সেই কারণেই ধন্দ তৈরি হয়েছে। তবে এই ধারণা ঠিক না।’ কাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে আজ ভারতীয় দল প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা টপ অর্ডারে বদল এনেছি। এই পজিশনে মানিয়ে নেওয়ার জন্য আমরা এই খেলোয়াড়দের (লোকেশ রাহুল ও পৃথ্বী শ) যথেষ্ট সময় দেব। ওরা যাতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, সেটা আমরা চাই। লোয়ার অর্ডার ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। তাই সেখানে কোনও বদলের দরকার নেই। ঋষভ (পন্থ) দলের নতুন সদস্য। তবে (রবিচন্দ্রন) অশ্বিন ও (রবীন্দ্র) জাডেজা ঘরের মাঠে অনেক ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওদের বিদেশের মাঠে তার পুনরাবৃত্তি করতে হবে। টপ অর্ডারকে জমাট করা ছাড়া এই সিরিজে আমাদের আর বিশেষ কোনও লক্ষ্য নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget