এক্সপ্লোর
আমেরিকার অধিনায়ক হলেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাক্তন তারকা

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন তারকা সৌরভ নেত্রভলকর। ৬ ফুট লম্বা এই বাঁ হাতি পেসার ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। এই বোলারই গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। সৌরভ জানিয়েছেন, ‘২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমি জো রুট ও আহমেদ শেহজাদকে আউট করেছিলাম। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে আমি ৩ উইকেট নিই। সেটাই আমার একমাত্র প্রথম শ্রেণির ম্যাচ। আমি ক্রিকেটের জন্য দু’বছর সময় দিই। কিন্তু তারপরেও মনে হচ্ছিল বিশেষ উন্নতি করতে পারছি না। তাই জিআরই ও টোয়েফল (টিওইএফএল) পরীক্ষা দিই। সেই পরীক্ষায় পাশ করে ২০১৫ সালে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পড়ার ফাঁকেই ক্রিকেট খেলার সুযোগ পাই। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক নির্বাচিত হলাম।’
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















