এক্সপ্লোর

Ashok Dinda Interview: জলের তলায় দুই গ্রাম, প্রায় ন'শো মানুষের থাকার ব্যবস্থা করলেন দিন্দা

ক্রিকেট খেলার সময়ও মেদিনীপুরের বন্যা দুর্গতদের পাশে তাঁকে দাঁড়াতে দেখা গিয়েছে। ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি এখন পুরো সময়ের রাজনীতিক। বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। আর নতুন স্পেল শুরু করেই অশোক দিন্দাকে সামলাতে হচ্ছে প্রকৃতির রুদ্ররোষ।

কলকাতা: ক্রিকেট খেলার সময়ও মেদিনীপুরের বন্যা দুর্গতদের পাশে তাঁকে দাঁড়াতে দেখা গিয়েছে। ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি এখন পুরো সময়ের রাজনীতিক। বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। আর নতুন স্পেল শুরু করেই অশোক দিন্দাকে সামলাতে হচ্ছে প্রকৃতির রুদ্ররোষ।

ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কটালে বিপর্যস্ত ময়না বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক গ্রাম। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে হাজির হয়ে গিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। বৃষ্টি মাথায় নিয়ে, রেনকোট পরে হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। জলের তোড়ে অনেকের ঘর ভেসে গিয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছিলেন দিন্দা। এবিপি লাইভকে মোবাইল ফোনে দিন্দা বললেন, 'ঘূর্ণিঝড়ে ময়না বিধানসভা এলাকায় ব্যাপক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ভরা কটালে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়। ঢেউভাঙ্গা ও চাঁদবেনিয়া, এই দুটো এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে এমনিতেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস ছিল। তার ওপর ভরা কটালে জলস্তর আচমকা তিন মিটার বেড়ে গিয়েছিল। কেউই প্রস্তুত ছিল না। সকলে ইয়াস নিয়ে আশঙ্কায় ছিল। বিপদ যে অন্য দিক থেকেও হানা দিতে পারে আগাম কেউই বুঝতে পারেনি। দু'জায়গাতেই প্রচুর মাটির বাড়ি। সবই ভেঙে পড়ে গিয়েছে। রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল।'

২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার পূর্বাভাস ছিল। প্রকৃতির সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে দু'দিন আগে, ২৪ মে সকালবেলা কলকাতা থেকে ময়নায় পৌঁছে গিয়েছিলেন দিন্দা। 'ঘূর্ণিঝড়ে কী কী ক্ষতি হতে পারে আর সেগুলো কীভাবে সামলানো হবে, সেসব নিয়ে একাধিক বৈঠক করি। এলাকার বেশিরভাগ মানুষের আর্থিক স্বচ্ছলতা নেই। কাঁচা বাড়ি। সেগুলি নিয়েই দুশ্চিন্তা ছিল। সকলকে আগে থেকেই ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম। এলাকার ২১টি স্কুলে প্রায় ন'শো লোকজনকে রেখেছিলাম। পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা করেছিলাম। শুকনো খাবার ও পানীয় জল আগে থেকেই মজুত করেছিলাম,' বলছিলেন দিন্দা। যোগ করলেন, 'যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, এই মুহূর্তে তাঁদের সকলকে ত্রিপল দিয়েছি। মহিলা ও শিশুদের আগে থেকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছিল। পাশাপাশি গবাদি পশুদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যতটা সম্ভব করেছি। তিনদিন সকলে ত্রাণ শিবিরেই ছিল।'

ময়না বিধানসভা এলাকা এমনিতেই বন্যাপ্রবণ। ফি বছর বর্ষায় প্লাবিত হয়। বন্যাদুর্গতদের সাহায্য করতে আগেও দেখা গিয়েছে দিন্দাকে। বিধায়ক হিসাবে এবার কি সেই দায়িত্ব আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে? দিন্দা রাজনীতির রং দেখছেন না। বলছেন, 'এই পরিস্থিতিতে রাজনৈতিক বিভেদ ভুলে দুর্গত সাধারণ মানুষের জন্য একসঙ্গে সকলকে কাজ করতে হবে। এলাকার সব বাড়ি পাকা করার ব্যাপারে জোর দেব। এলাকার বেশিরভাগ বাড়ি মাটির হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে। আমি চেষ্টা করব এলাকার সব মাটির বাড়ি পাকা করার। তার জন্য যেখানে দরবার করতে হয় করব। মানুষের আশীর্বাদে বিধায়ক হয়েছি। বিপদে তাঁদের পাশে থাকা আমার কর্তব্য।'

প্রত্যেক সপ্তাহে চারদিন-তিনরাত করে ময়না এলাকায় থাকছেন দিন্দা। ইয়াসের জন্য ছ'দিন ছিলেন। স্ত্রী শ্রেয়সী ও মেয়ে তিয়ারা কলকাতার বাড়িতে। শনিবার সন্ধ্যায় কলকাতার বাড়িতে ফিরেছেন দিন্দা। তবু তাঁর মুখে ময়না নিয়ে উদ্বেগ। বলছেন, 'যাঁদের টালির চালের বাড়ি, তাঁদের কাছে গিয়ে ত্রিপল দিয়ে এসেছি। প্রাথমিক প্রয়োজন সেটাই। এলাকার হাসপাতালগুলোর সংস্কার করতে হবে দ্রুত। অসুস্থ হলে রোগীকে কলকাতায় আনতে গিয়ে অনেকে প্রাণ হারান। সমস্তরকম চিকিৎসা যাতে গ্রামেই হয়, সেই ব্যবস্থা করতে হবে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget