এক্সপ্লোর

আইসিসি টেস্ট লিগে পাকিস্তানকে এড়ানোর ভাবনায় বিসিসিআই

কলকাতা: আইসিসি-র প্রস্তাবিত টেস্ট লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলা কীভাবে এড়ানো যায়, সে বিষয়ে বিসিসিআই-এর আসন্ন বিশেষ সাধারণ সভায় আলোচনা হবে। এমনই জানালেন বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের মতো কোনও প্রতিযোগিতায় যদি ২০টি দল খেলে, তাহলে সব দলের একে-অপরের বিরুদ্ধে খেলা সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধান খুঁজতে হবে। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই বড় প্রভাব ফেলছে। এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে। তবে বিশ্বকাপের মতোই সব দলের একে-অপরের বিরুদ্ধে খেলার প্রয়োজন নেই।’ ২০১৯ থেকে ৯ দলের টেস্ট এবং ২০২০ থেকে ১৩ দলের একদিনের আন্তর্জাতিক লিগ চালু করতে চলেছে আইসিসি। গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের অক্টোবরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্ট লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’বছরে তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে কমপক্ষে দু’টি এবং সর্বোচ্চ পাঁচটি টেস্ট ম্যাচ হবে। ওয়ার্ল্ড টেস্ট লিগ চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে। একদিনের লিগ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের মাধ্যম হবে। এই লিগে আইসিসি-র ১২টি পূর্ণ সদস্য দেশ ও আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দল খেলবে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে তিনটি করে ম্যাচ হবে। টেস্ট ও একদিনের লিগ ছাড়াও পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ বছরের ২৬ ডিসেম্বর থেকে প্রথম চারদিনের টেস্ট ম্যাচ খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।

সেরা শিরোনাম

Jordan Pickford Exclusive: ঠাসা সূচির মাঝেও IPL দেখা মাস্ট, 'ফুটবলার হতে গিয়ে ছেলেবেলা হারিয়ে ফেল না', ছোটদের পরামর্শ পিকফোর্ডের
ঠাসা সূচির মাঝেও IPL দেখা মাস্ট, 'ফুটবলার হতে গিয়ে ছেলেবেলা হারিয়ে ফেল না', ছোটদের পরামর্শ পিকফোর্ডের
Virat Kohli Rohit Sharma: নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget