এক্সপ্লোর

T20 World Cup 2026 : 'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস

Ind vs Eng : ভেল্কি দেখান বুমরা। ৩ ওভারে তখন আর ৪৫ রান বাকি ইংল্যান্ডের।

মুম্বই : 'সমস্ত বাহবা কিন্তু বুমরার প্রাপ্য। এমন বোলার এক প্রজন্মে একবারই আসে। আমার মতে ওরই এই পুরস্কার পাওয়া উচিত।' গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে এমনই মন্তব্য করেছিলেন সঞ্জু স্যামসন। আর মন্তব্য করবেন না-ই বা কেন, যখনই দলের প্রয়োজন পড়েছে তাঁকে, তখনই জ্বলে উঠেছেন যশপ্রীত বুমরা। গতকাল সেমিফাইনাল ম্যাচেও তার অন্য়থা হল না। সাহসী সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বুমরার হাতে ১৮তম ওভার তুলে দিয়েছিলেন। সেই ভরসাও রেখেছেন তিনি। এরকম একজন ক্রিকেটারের প্রশংসাই প্রাপ্য। তাই সেমিফাইনাল ম্যাচের পর বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিলেন দক্ষিণ আপ্রিকার প্রাক্তন খেলোয়াড় ফাফ ডু প্লেসিস। দলে বুমরাকে পাওয়া 'জিন পাওয়ার মতো' বলে মন্তব্য করেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫৩-৭ তোলে ভারত। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যদিও জেকব বেথেলেরর দুরন্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট-প্রেমীদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল। সেই সময়ই ভেল্কি দেখান বুমরা। ৩ ওভারে তখন আর ৪৫ রান বাকি ইংল্যান্ডের। বুমরার বাকি আর একটাই ওভার। ম্যাচ শেষ ওভারে গড়ালে আর বোলার কোথায় ! অনেকেই সূর্যর সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। তবে বুমরা কাজের কাজ করে দিয়ে গেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে যাঁর উত্থান, যিনি ওয়াংখেড়ে স্টেডিয়াম চেনেন হাতের তালুর মতো, তাঁর কাছে ৬টা বল জায়গায় রাখা যেন বাগানে বেড়ানোর মতো। ৬ বলে তিনি দিলেন ৬ রান ! দেখে কে বলবে যে, ক্রিজে সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকা জেকব বেথেল রয়েছেন। 

বুমরার এহেন পারফরম্যান্সের পর ডু প্লেসিস ESPNcricinfo-র টাইম আউট শো-তে বলেন, "টিম ইন্ডিয়া বুঝতে পারে না ওকে (বুমরা) পাওয়া কী ভাগ্যের বিষয়। বারবার তা প্রমাণ হয়েছে, তা সে যে ফর্ম্যাটেই হোক না কেন। ওকে শুধু বল দিন, ও ম্যাচ জিতিয়ে দেবে। এটা এমন একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো। শুধু আলোটা জ্বালিয়ে দিন বুমরা বেরিয়ে আসবে।" তাঁর সংযোজন, "শেষ ওভারে (ইনিংসের ১৮তম ওভার), ওরা জানত যে ফুল, ইয়র্কার ও স্লো বলে ভরা থাকবে। সাধারণত তা-ই পাওয়া যায়। আর ওর ওভারে বুমরা বল করল দুটো লো ফুল টস এবং দুটো বলেই বলের কাছে পৌঁছাতে দেরি করে ফেলল স্যাম কিউরান। যে কোনও বোলার ওরকম লেন্থ মিস করলে ছক্কা খাবে। কিন্তু ওর (বুমরার) অ্যাকসন এতটাই আলাদা যে কত তাড়াতাড়ি বল আসবে বুঝতেই পারবেন না। এটা একটা স্কিল, যা মিস্ট্রি অ্যাকশনের মতো। আগে যা (লসিথ) মালিঙ্গা করতেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget