এক্সপ্লোর

বর্ষপূর্তিতে ২০১২-র আইপিএল চ্যাম্পিয়ন টিমে নাম নেই, মনোজ, ঋদ্ধির! ভুল শোধরাল কেকেআর

প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার দিনটি উদযাপন করতে সোশ্য়াল মিডিয়ায় বিশেষ উদ্যোগ নেয় কেকেআর কর্তৃপক্ষ।

কলকাতা: ২৭ মে। আট বছর আগের এই দিনটি কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেক ভক্তের কাছে অবিস্মরণীয়। চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ফাইনালে ফেভারিট মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। প্রথমবার ট্রফি ঢুকেছিল নাইটদের শিবিরে। কেকেআরের প্রথমবার ট্রফিজয়ের আট বছর পূর্ণ হল বুধবার। আর তা নিয়েই বেধে গেল বিতর্ক। চ্যাম্পিয়ন দলে তাঁর আর ঋদ্ধিমান সাহার উল্লেখ না থাকায় ট্যুইটারে ক্ষোভপ্রকাশ করলেন সেই দলের অন্যতম ক্রিকেটার, বাংলার মনোজ তিওয়ারি। পরে কেকেআর থেকে পাল্টা ট্যুইট করে ভুল শুধরে নেওয়া হয়। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার দিনটি উদযাপন করতে সোশ্য়াল মিডিয়ায় বিশেষ উদ্যোগ নেয় কেকেআর কর্তৃপক্ষ। ফাইনালের বিভিন্ন মুহূর্ত আর সেলিব্রেশনের ছবি দিয়ে একটি কোলাজ বানিয়ে কেকেআর থেকে ট্যুইট করা হয়। সঙ্গে লেখা হয়, ’২৭ মে, ২০১২ প্রত্যেক নাইট রাইডারের কাছে ভীষণ প্রিয় দিন। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া সব সময়ই বিশেষ আবেগের। কত স্মৃতি জড়িয়ে রয়েছে। তোমাদের কী স্মৃতি?’ সেই ট্যুইটে তৎকালীন অধিনায়ক গৌতম গম্ভীর ছাড়াও ট্যাগ করা হয় ফাইনালের নায়ক মনবিন্দর সিংহ বিসলা, ব্রেন্ডন ম্যাকালাম, সুনীল নারাইন ও ব্রেট লি-কে।
এরপরই ক্ষুব্ধ মনোজ ট্যুইট করেন। লেখেন, ‘হ্যাঁ, ওই দিনটি নিয়ে আমাদেরও আবেগ আর অনেক স্মৃতি রয়েছে। আজীবন থাকবেও। তবে ট্যুইটে আমার আর ঋদ্ধিমান সাহার উল্লেখ না থাকায় অপমানিত বোধ করছি।’ সঙ্গে তাঁর কটাক্ষ, ‘সকালের এই ট্যুইটটা প্রত্যেক নাইট রাইডারের হৃদয়ের কাছে থাকবে। আমি হতাশ।’ তারপরই কেকেআর ট্যুইট করে। লেখে, ‘না মনোজ ও ঋদ্ধিমান, সেই বিশেষ রাতের কথা বলতে গেলে দুই স্পেশ্যাল নাইটকে কখনওই বাদ দেব না। তোমরা সেদিনের জয়ের অন্যতম নায়ক ছিলে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget