এক্সপ্লোর

Indian Football: কড়া হুঁশিয়ারি ফিফার, বড়সড় শাস্তির মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল সংস্থা

Fifa On Aiff: ৯ অগাস্টের মধ্যে নির্বাচনী সংবিধান সংশোধন সংক্রান্ত ইস্যুতে আদালতের রায়ের কপি পাঠিয়ে দিতে হবে তাদের দফতরে। ফিফার হুঁশিয়ারি নিয়ে AIFF-এর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

নয়াদিল্লি: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Fedaretion) রীতিমতো হুঁশিয়ারি দিল ফিফা (Fifa) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন, AFC। ফিফার নির্দেশ না মেনে AIFF-এর নির্বাচন হলে, অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ফুটবল সংস্থাকে সাসপেন্ড (Suspend) করা হতে পারে, শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও (U17 Womens World Cup) ভারত থেকে সরিয়ে নেওয়া হবে বলে মেলে জানাল ফিফা। ফিফার তরফে এও বলা হয়েছে, ৯ অগাস্টের মধ্যে নির্বাচনী সংবিধান সংশোধন সংক্রান্ত ইস্যুতে আদালতের রায়ের কপি পাঠিয়ে দিতে হবে তাদের দফতরে। ফিফার হুঁশিয়ারি নিয়ে AIFF-এর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ফেডারেশনের কার্যকরী সচিব সুনন্দ ধরকে পাঠানো চিঠিতে ফিফার সচিব ফাতমা সামোরা ও এএফসির সচিব জন উইন্ডসর বলেন যে ফিফার যে প্রতিনিধি দল কিছুদিন আগে এসেছিলেন দিল্লিতে, সেখানে দেশের বিভিন্ন ফুটবল খেলিয়ে রাজ্য সংস্থাগুলোর সঙ্গে বৈঠক হয়েছিল ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গেও বৈঠক হয়েছিল। নির্বাচন সংক্রান্ত বিষয়ে সেখানেই একটি ফিফার গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছিল। সেই গাইডলাইন অনুযায়ী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইসঙ্গে নির্বাচন সম্পন্ন করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

ফিফার সচিব ফাতমা সামোরো এক বিবৃতিতে লিখেছেন, ''আমরা জানতে পেরেছি, ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত ইস‌্যুতে সুপ্রিম কোর্টের একটি রায় বেরিয়েছে। এবং আমরা যতদূর জেনেছি, ফিফার অন্তর্ভুক্ত যে সদস‌্য দেশগুলি রয়েছে, তারা প্রত্যেকে ফিফার সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বাধ‌্য। কিন্তু এখানে যতদূর জানতে পারছি, ফিফার সংবিধান না মেনে ফেডারেশনের নির্বাচনী সংবিধানে অনেক নতুন নিয়ম প্রয়োগ করা হচ্ছে। যা ফিফার নিয়ম বিরুদ্ধ। এবং এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা দেখা যাচ্ছে। যা ফিফা কিছুতেই মেনে নেয় না।'' এখন দেখার যে ফিফার এই হুঁশিয়ারির পর জল কতদূর গড়ায়। 

আরও পড়ুন: ফ্রাঙ্কফুর্ট হাফ ডজন গোলের মালা পরিয়ে মরসুম শুরু বায়ার্নের, জিতল আর্সেনালও

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget