এক্সপ্লোর

FIFA WC 2022: কোয়ার্টার ফাইনালেই গোলের রেকর্ড গড়ার হাতছানি মেসি, নেমারের সামনে

FIFA World Cup: আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ব্রাজিল ও আর্জেন্তিনা নিজেদের ম্যাচ জিতলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে দুই দল।

দোহা: আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA WC 2022)  কোয়ার্টার ফাইনাল পর্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নামছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা। দুই দলের দুই মহাতারকা ফুটবলার যথাক্রমে নেমার (Neymar Jr) ও লিওনেল মেসি (Lionel Messi) উভয়ের সামনেই কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়ার হাতছানি। 

পেলেকে পিছনে ফেলার হাতছানি

নেমার ও মেসি উভয় তারকাই ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে গোল করে ফেলেছেন। কোয়ার্টার ফাইনালে দুই তারকাই যদি জোড়া গোল করতে পারেন, তাহলে উভয়েই ভিন্ন ভিন্ন রেকর্ড গড়ে ফেলবেন। ৩০ বছর বয়সি নেমার ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১২৩টি ম্যাচে ৭৬টি গোল করেছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেই, পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে নেমারই সেলেসাওয়ের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। অপরদিকে, মেসির সামনেও জোড়া গোল করে নতুন নজির গড়ার হাতছানি।

রেকর্ড গড়ার সুযোগ

মেসি এখনও বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে নয়টি গোল করেছেন। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে জোড়া গোল করলেই আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। এখনও পর্যন্ত গ্যাব্রিয়েল বাতিস্তুতা লা আলবিসেলেস্তের হয়ে বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০ গোল করেছেন। মেসির সামনে তাঁকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে। প্রসঙ্গত, ব্রাজিল-আর্জেন্তিনা উভয় দলই নিজেদের ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছতে মরিয়া হয়ে মাঠে নামবে। সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে দুই দল। 

ম্যাচের আগেই আর্জেন্তাইন শিবিরে চোট আশঙ্কা। অ্যাঙ্খেল দি মারিয়া এখনও মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। উপরন্তু, কোয়ার্টারে রদ্রিগো দি পলের (Rodrigo de Paul) মাঠে নামা নিয়েও তৈরি হয়েছে সংশয়। ম্যাচের আগে দলের তারকাদের চোট নিয়ে প্রশ্ন করা হলে খানিক ক্ষুব্ধই হলেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।

দি পলের চোটের খবর প্রকাশ্যে আসার ফলেই ক্ষুব্ধ স্কালোনি। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা তো বন্ধ দরজার পিছনে নিজেদের অনুশীলন সেরেছি। তা সত্ত্বেও আপনারা কেন আমায় দি পলের চোটের বিষয়ে প্রশ্ন করছেন? আপনারা কি নেদারল্যান্ডসকে সাহায্য করতে চান? মিডিয়ায় এমনভাবে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়াটা আমাদের জন্য় একেবারেই ভাল খবর নয়। এখনও আরেকবার আমরা অনুশীলন করব এবং তারপরেই রদ্রিগো ও দি মারিয়া খেলতে পারেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোন সিস্টেমে খেলব সেটা দলের উইঙ্গাররা শারীরিকভাবে কতটা ফিট তার ওপরেই নির্ভরশীল। যে সব খেলোয়াড়রা সম্পূর্ণ ফিট, তারাই মাঠে নামবেন।'

আরও পড়ুন: সবথেকে খারাপ কোচ ফান হাল! দি মারিয়ার সমালোচনার জবাব দিলেন ডাচ কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget