এক্সপ্লোর

Lionel Messi : মেসি, মারাদোনা নাকি অন্য কেউ, কার চোখে কে সেরা ?

Qatar WC 2022 : ফাইনালে জিতলেই কার্যত দীর্ঘদিনের এক বিতর্কের অবসান হবে

দোহা : ৩৭টি ক্লাব ট্রফি, ৭ বার ব্যালন ডি'ওর, ছ'বার ইউরোপিয়ান গোল্ডেন বুট, একবার কোপা আমেরিকা জয়, অলিম্পিকে সোনার পদক, এছাড়াও একাধিক রেকর্ড ও পরিসংখ্যান...যে সব মাইলফলক স্পর্শ করা কার্যত দুঃসাধ্য। ১৮ বছরের কেরিয়ারে অধরা বলতে সে অর্থে কিছু নেই। একটা জিনিস ছাড়া। কেরিয়ারের বিদায়লগ্নে এসে সেই মাইলফলক স্পর্শ করার শেষ সুযোগ যে তিনি হাতছাড়া করবেন না, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ জয় (World Cup Win)। ফাইনালে জিতলেই কার্যত দীর্ঘদিনের এক বিতর্কের অবসান হবে...কেন কোনও বিশ্বকাপ নেই কিংবদন্তি মেসির (Lionel Messi) কেরিয়ারে ? 

এ পর্যন্ত মেসি যে সব সাফল্য অর্জন করেছেন, তা ইতিমধ্যেই তাঁকে পেলে, মারাদোনা, স্টিফানো-দের সঙ্গে এক তালিকায় বসিয়ে দিয়েছে। কিন্তু, একটা বিশ্বকাপ জয়-ই কি এইসব কিংবদন্তির থেকে তাঁকে আরও কিছুটা এগিয়ে দেবে ? কেউ কেউ মনে করছেন, হ্যাঁ তা-ই। আবার কেউ কেউ বলছেন, তিনি ইতিমধ্যেই সবাইকে ছাপিয়ে গেছেন।

বিশ্বকাপ ফাইনালের আগে সবথেকে দরাজ শংসাপত্রটা সম্ভবত এল নিজের দলের কোচ লিওনেল স্কালোনির কাছ থেকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্তিনা ৩-০ ব্যবধানে জয়ের পর তিনি সরাসরি বলেই দিলেন, আমার মনে এনিয়ে কোনও দ্বিধা নেই যে, ও (মেসি) -ই ইতিহাসে সর্বকালীন সেরা।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালান শিয়েরার বলছেন, মেক্সিকোর বিরুদ্ধে ১৯৮৬-র বিশ্বকাপের পারফরম্যান্স দেখে তিনি এতদিন মারাদোনাকেই সর্বকালীন সেরা ভাবতেন। কিন্তু, এখন তিনি বলছেন, "মেসি এখানে যদি জিতে যান, আমার মত পাল্টে যাবে।" বিবিসি-কে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। 

১৯৮৬-র বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে মারাদোনার তৈরি করে দেওয়া পাসে গোল করেন আর্জেন্তিনার স্ট্রাইকার জর্জ বুরুচাগা। এককথায় উইনিং গোল করা বুরুচাগা বলছেন, একটা যুগের সেরা খেলোয়াড় মেসি। যেখানে তাঁর সাফল্যের পাশাপাশি থাকতে পারেন রোনাল্ডো। কিন্তু, মারাদোনার সঙ্গে মেসির তুলনা বৃথা। গত ৭০ বছরে সেরা পাঁচ খেলোয়াড় হলেন- স্টিফানো, ক্রুফি, পেলে, মারাদোনা ও মেসি। মেসিও তালিকায় রয়েছেন। তাতে তিনি বিশ্বকাপ জিতুন বা না জিতুন। 

তবে, তিনি সেরা নাকি অন্য কেউ, সে নিয়ে যতই আলোচনা চলুক। বরাবরের মতো এবারও ম্যাচের আগে তিনি নিজের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget