এক্সপ্লোর

FIFA WC 2022: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ

Lionel Messi: আট বছর আগে জার্মানির বিরুদ্ধে মারাকানা স্টেডিয়ামে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির। সেই মারাকানা স্টেডিয়ামে রাখা হতে পারে মেসির পায়ের ছাপ।

নয়াদিল্লি: সদ্যই লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা ফুটবল দল। অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। আর্জেন্তাইন কিংবদন্তিকে গোটা বিশ্বের বিভিন্ন স্তরের লোক ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছে। এবার আর্জেন্তিনার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীতা ভুলে মেসিকে অবিস্মরণীয় করতে আগ্রহী ব্রাজিলও। 

মেসিকে চিঠি

আট বছর আগে জার্মানির বিরুদ্ধে মারাকানা স্টেডিয়ামে (Maracana Stadium) ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির। সেই মারাকানা স্টেডিয়ামে রাখা হতে পারে মেসির পায়ের ছাপ। রিওর স্পোর্টস সুপারইনটেন্ডেসের সভাপতি আদ্রিয়ানো স্যান্টোসই মারাকানা স্টেডিয়ামের দায়িত্বে রয়েছেন। তিনিই আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফে মেসিকে তাঁর পায়ের ছাপ চেয়ে এক চিঠি পাঠিয়েছেন।

সেই চিঠিতে লেখা, 'মাঠ হোক বা মাঠের বাইরে, মেসি সর্বত্রই নিজের আধিপত্য বিস্তার করেছেন। মেসি বহু বছর ধরে ফুটবল বিশ্বে একদম শীর্ষস্তরে রয়েছেন এবং খেলা চালিয়ে যাচ্ছেন। মারাকানারও তাই ওঁকে যোগ্য সম্মান দেওয়াটা উচিত। দিনের শেষে ফুটবল পায়ে মেসি একজন জাদুকর।' মেসি যদি এই আমন্ত্রণ স্বীকার করেন, তাহলে তিনি কিংবদন্তির পাশে তাঁরও পায়ের ছাপ শোভা পাবে মারাকানায়। ওই স্টেডিয়ামে ইতিমধ্যেই পেলে, রোনাল্ডো (ব্রাজিলিয়ান), ইউসেবিও, বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের পায়ের ছাপ রয়েছে।

বিতর্কে মার্তিনেজ

কাতার বিশ্বকাপে (Qatar 2022) দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা কিপারের স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লাভস। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তবে গোল্ডেন গ্লাভস হাতে পেয়েই তাঁর সেলিব্রেশন অশ্লীল ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে সমালোচনার ঝড় উঠেছিল। ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে। বিশ্বকাপের ফাইনালের পরে সোনার গ্লাভস হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে বিতর্কে দিবু মার্টিনেজ।

কাতার থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর বুয়েনস আইরেসে মেসিদের ঘিরে উন্মাদনার ঢল নামে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে আর্জেন্তিনার রাজধানীর বিখ্যাত মিনার ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে হুডখোলা বাসে বিজয়যাত্রা করেন লিওনেল মেসিরা। কাতারে কাতারে মানুষ বিশ্বজয়ী দলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সেই শোভাযাত্রাতেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্তিনেজ।

একটি পুতুল ধরেছিলেন আর্জেন্তিনার গোলকিপার। সেই পুতুলের মাথায় ছিল এমবাপের মুখ। দিবু নামে সতীর্থদের কাছে পরিচিত গোলকিপার সমর্থকদের উদ্দেশে ডান হাত নাড়ছিলেন। আর বাঁ-হাতে বুকের কাছে ধরে রেখেছিলেন এমবাপের মুখ বসানো শিশু পুতুলটি। যাতে সকলে সেটি দেখতে পান। মনে করা হচ্ছে, লাতিন আমেরিকার ফুটবল নিয়ে পরিহাস করা এমবাপের ওপর ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন এমিলিয়ানো। যা থেকে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন: কলকাতার মাঠ হোক বা খাবার, অভিযোগ করেননি মেসি, আর্জেন্তিনার বাংলা সফরের স্মৃতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget