এক্সপ্লোর

Argentina vs Netherlands: বিশ্বকাপের নক আউটে ইউরোপের দলই বরাবরের কাঁটা আর্জেন্তিনার, কী বলছে রেকর্ডবুক?

FIFA World Cup 2022: বিশ্বকাপে এটা হবে আর্জেন্তিনা ও নেদারল্যান্ডসের ষষ্ঠবারের সাক্ষাৎ।

দোহা: বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা (Argentina vs Netherlands)। শুক্রবার লুসেইল স্টেডিয়ামে হবে মেম্ফিস দেপাই বনাম লিওনেল মেসি দ্বৈরথ। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক ফুটবল মাঠে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস:                                                              

  • বিশ্বকাপে এটা হবে আর্জেন্তিনা ও নেদারল্যান্ডসের ষষ্ঠবারের সাক্ষাৎ। ব্রাজিল-সুইডেন ও আর্জেন্তিনা-জার্মানি বিশ্বকাপে ৭ বার করে মুখোমুখি হয়েছে। তারপর আর্জেন্তিনা ও নেদারল্যান্ডসই সবচেয়ে বেশিবার মুখোমুখি হচ্ছে।
  • এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবলে ৯ বারের সাক্ষাতে আর্জেন্তিনার কাছে মাত্র একবারই হেরেছেন ডাচরা। ১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে। চারবার জিতেছে। ড্র হয়েছে চারটি ম্যাচ।
  • ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। টাইব্রেকারে জেতে আর্জেন্তিনা।
  • বিশ্বকাপে দুই দলের শেষ দুই সাক্ষাৎ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ২০০৬ সালে গ্রুপ পর্বের ম্যাচ গোলশূন্য ছিল। ২০১৪ সালে সেমিফাইনালে নির্ধারিত সময়ে ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে আর্জেন্তিনা।
  • ১৯৩০ সালের বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে পরাজয় ছাড়া বিশ্বকাপে  নক আউট পর্বে একমাত্র ইউরোপের দলের কাছেই হেরেছে আর্জেন্তিনা। ১৯৯৮ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্তিনাকে।
  • বিশ্বকাপে নিজেদের শেষ তিনটি কোয়ার্টার ফাইনালই জিতেছে নেদারল্যান্ডস। ১৯৯৮, ২০১০ ও ২০১৪ সালে। একমাত্র ১৯৯৪ সালের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।
  • বিশ্বকাপে নিজেদের শেষ চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে তিনবারই পরাজিত হয়েছে আর্জেন্তিনা। যে তিনবার কোয়ার্টার ফাইনাল জিতেছে আর্জেন্তিনা, সেই তিনবারই ফাইনালে পৌঁছেছে। ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে।
  • কোচ হিসাবে বিশ্বকাপের ১১ ম্য়াচে অপরাজিত লুই ফান হাল। আর্জেন্তিনার বিরুদ্ধে জিতলে লুই ফিলিপ স্কোলারির ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবেন তিনি।
  • নেদারল্যান্ডসের হয়ে শেষ ৩০ ম্যাচে ৩৪টি গোলের ক্ষেত্রে ভূমিকা ছিল মেম্ফিস দেপাইয়ের। ২৪টি গোল তিনি নিজে করেছেন। ১০টি গোলের সহায়তা করেছেন।
  • বিশ্বকাপে ৯টি গোল রয়েছে লিওনেল মেসির। আর একটি গোল করলেই স্বদেশীয় গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করবেন। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলই বিশ্বকাপের নক আউট পর্বে মেসির প্রথম গোল।

আরও পড়ুন: মেসি অবিশ্বাস্য, বললেন মারাদোনার বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার কোচ

সেরা শিরোনাম

Rishabh Pant: ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ক্রাইস্টচার্চে সর্বকালীন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ
ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ক্রাইস্টচার্চে সর্বকালীন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ
Pathan On Rinku: রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
Rohit Sharma: 'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
Ishan Kishan: মন্দিরে পুরোহিতদের টাকা বিলি করছেন ঈশান, তারকা ক্রিকেটারকে ঘিরে ভিড় সাধারণ মানুষের
মন্দিরে পুরোহিতদের টাকা বিলি করছেন ঈশান, তারকা ক্রিকেটারকে ঘিরে ভিড় সাধারণ মানুষের

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget