এক্সপ্লোর

Argentina vs Australia: মেসি অবিশ্বাস্য, বললেন মারাদোনার বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার কোচ

FIFA World Cup: অস্ট্রেলিয়ার কোচ মারাদোনার বিরুদ্ধে খেলেছেন। আর যাঁকে মারাদোনার পর আর্জেন্তিনার সবচেয়ে বড় তারকা মনে করা হয়, সেই লিওনেল মেসির বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া দল খেলল, সেই দলের কোচ গ্রাহাম।

দোহা: একটা বৃত্ত যেন পূর্ণ করলেন গ্রাহাম আর্নল্ড (Graham Arnold)। অস্ট্রেলিয়ার কোচ কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিরুদ্ধে খেলেছেন। আর যাঁকে মারাদোনার পর আর্জেন্তিনার সবচেয়ে বড় তারকা মনে করা হয়, সেই লিওনেল মেসির (Lionel Messi) বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া দল খেলল, সেই দলের কোচ গ্রাহাম। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনার কাছে হারলেও, গর্বিত গ্রাহাম।

অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, 'আর্জেন্তিনার গর্ব করা উচিত এমন দক্ষ এক ফুটবলার ওদের দলে রয়েছে বলে। মেসি অবিশ্বাস্য। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা। ও যে কত বড় মাপের খেলোয়াড়, সেটা জেনে ওকে নিষ্প্রভ রাখার সব রকম চেষ্টা করেছিলাম। আমার দিয়েগো আর্মান্দো মারাদোনার বিরুদ্ধে খেলার সৌভাগ্য হয়েছে। আর কোচ হিসাবে মেসির বিরুদ্ধে খেলার সৌভাগ্য হল। আর্জেন্তিনার উচিত এরকম ফুটবলার থাকার জন্য গর্ব করার।'

অস্ট্রেলিয়ার কোচ জানেন না তিনি জাতীয় দলের দায়িত্বে আর থাকবেন কি না। তবে দলের খেলায় খুশি। গ্রাহাম বলেছেন, 'ভবিষ্যৎ নিয়ে আমি কিছু ভাবিনি। আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপাতত শুধু ছুটি নিয়ে ভাবছি। অলিম্পিক গেমস, বিশ্বকাপ - যতটুকু পেরেছি, তা অর্জন করেছি। এরপর কী হবে, তা নিয়ে ফুটবল সংস্থার সঙ্গে কথা বলতে হবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selección Argentina (@afaseleccion)

আর্জেন্তিনা দলকে নিয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার কোচ। বলেছেন, 'আমরা দারুণ একটা দলের মুখোমুখি হয়েছিলাম। মেসি, আলবিসেলেস্তে। আমাদের সামনে দারুণ কিছু সুযোগ এসেছিল। আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। অস্ট্রেলিয়া ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। দেশে ফুটবল নিয়ে আগ্রহ প্রচুর। প্রত্যাশাও রয়েছে। আরও অনুদান প্রয়োজন। বেশ কিছু সুযোগ সুবিধা দরকার।'

আরও পড়ুন: শেষ ষোলোর ম্যাচের আগে বিরাট ধাক্কা আর্জেন্তিনার! চোটের জন্য অনিশ্চিত তারকা ফুটবলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget